৬৩ কিমি বাতাসের গতি নিয়ে মোংলা অতিক্রম করছে ঘূর্ণিঝড় রিমাল

মোংলা প্রতিনিধি
২৬ মে ২০২৪, ২২:৩৮আপডেট : ২৬ মে ২০২৪, ২২:৩৮

বাগেরহাটের মোংলা সমুদ্রবন্দর অতিক্রম করতে শুরু করছে ঘূর্ণিঝড় রিমাল। রবিবার (২৬ মে) রাত ১০টায় মোংলা অতিক্রমকালে ঘূর্ণিঝড়ের কেন্দ্রে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৬৩ কিলোমিটার। এ অবস্থা আগামী ৪-৫ ঘণ্টার মধ্যে উপকূল অতিক্রম করবে ঘূর্ণিঝড়টি।

মোংলা আবহাওয়া অফিসের ইনচার্জ হারুন অর রশিদ বলেন, দমকা বাতাসের সঙ্গে ভারী বৃষ্টিও হচ্ছে। উপকূলে স্বাভাবিকের চেয়ে ৮ থেকে ১০ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে।

এদিকে ১০ নম্বর মহা বিপদ সংকেত জারির মধ্যেই মোংলা ও সুন্দরবন তীরবর্তী উপকূলের বাসিন্দারা রবিবার দুপুর থেকেই আশ্রয়কেন্দ্রে আসতে শুরু করেন। সন্ধ্যার পর ১০৩টি আশ্রয়কেন্দ্রই লোকজনে ভরে যায়। তাদের জন্য পর্যাপ্ত শুকনো খাবারের ব্যবস্থা করেছে উপজেলা প্রশাসন।

মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও নিশাত তামান্না বলেন, এ পর্যন্ত শিশু, নারী, প্রতিবন্ধী ও পুরুষসহ ২৯ হাজার ৭২২ জন আশ্রয় নিয়েছেন। গভীর রাত পর্যন্ত এই সংখ্যা বাড়বে। দুর্গতদের জন্য বাগেরহাট জেলা প্রশাসন থেকে নগদ এক লাখ টাকা এবং পাঁচ টন চাল বরাদ্দ পাওয়া গেছে।

তিনি আরও বলেন, এই বরাদ্দ এখন পর্যন্ত পর্যাপ্ত। তবে পরে চাহিদা বাড়লে জেলা প্রশাসন থেকে বরাদ্দ চাওয়া হবে।

এদিকে পৌর শহরের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ লাইনে গাছ পড়ে যাওয়ায় সন্ধ্যার পর থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। শহরজুড়ে ভূতুড়ে পরিবেশ সৃষ্টি হয়েছে।

/এফআর/
টাইমলাইন: ঘূর্ণিঝড় রিমাল
সম্পর্কিত
ঘূর্ণিঝড় দানায় নোয়াখালী উপকূলে ‘রিমাল’ আতঙ্ক, থেমে থেমে বৃষ্টি
রিমাল-পরবর্তী নিষেধাজ্ঞা শেষে খুলছে সুন্দরবন
ঘূর্ণিঝড় রিমালের আঘাতের ২ মাস পরও উপকূলে হাহাকার
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম