ঘূর্ণিঝড় থেকে রক্ষা পেতে আশ্রয়কেন্দ্রে যাওয়ার সময় একজনের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি
২৬ মে ২০২৪, ২১:৫৩আপডেট : ২৬ মে ২০২৪, ২১:৫৩

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রিমালের অগ্রভাগ সাতক্ষীরা উপকূলে আঘাত হানতে শুরু করেছে। ঘূর্ণিঝড় থেকে রক্ষা পেতে আশ্রয়কেন্দ্রে যাচ্ছেন স্থানীয়রা। তবে আশ্রয়কেন্দ্রে যাওয়ার সময় হোঁচট খেয়ে পড়ে হৃদরোগে আক্রান্ত হয়ে শওকত আলী মোড়ল (৭২) নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি সাতক্ষীরা শ্যামনগরের গাবুরা ইউনিয়নের নাপিতখালী এলাকার মৃত নঈম আলী মোড়লের ছেলে।

শনিবার (২৬ মে) সন্ধ্যা ৭টার দিকে ১০০নং নাপিতখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয়কেন্দ্রে যাওয়ার সময় রাস্তায় হোঁচট খেয়ে পড়ে মারা যান তিনি।

শওকত আলী মোড়লের ভাইপো আজিুজল ইসলাম বলেন, আমার চাচাসহ পরিবারের সদস্যরা নাপিতখালি আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে রাস্তায় হোঁচট খেয়ে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন।

গাবুর ইউপি চেয়ারম্যান মাসুদুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, স্বজনদের সঙ্গে আশ্রয়কেন্দ্রে যাওয়ার সময় রাস্তায় পড়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

/এফআর/
টাইমলাইন: ঘূর্ণিঝড় রিমাল
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের