তরুণী আইসোলেশনে, চৌগাছায় ৫টি বাড়ি লকডাউন

যশোর প্রতিনিধি
৩০ মার্চ ২০২০, ০৯:৩৪ আপডেট : ৩০ মার্চ ২০২০, ১০:৪৮

লকডাউন করা হচ্ছে বাড়িগুলো, ছবি: স্থানীয় সাংবাদিক আজিজুর রহমান করোনায় আক্রান্ত সন্দেহে চৌগাছার এক তরুণীকে (১৮) যশোর জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। একইসঙ্গে তার নমুনা পরীক্ষার জন্য আইইডিসিআরে পাঠানো হয়েছে। এছাড়া ওই তরুণীর সংস্পর্শে আসা উপজেলার পাঁচটি বাড়ি লকডাউন করে রাখা হয়েছে। 

চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম (ইউএনও) জানান, মেয়েটি মমিন নামে এক ব্যক্তিকে স্বামী পরিচয় দিয়ে মার্চের শুরুতে চৌগাছা পৌর এলাকার পশ্চিম কারিকরপাড়ায় রবিউল ইসলামের বাড়ি ভাড়া নেয়। জ্বর, সর্দি, কাশিসহ অন্যান্য উপসর্গ থাকায় করোনা সন্দেহে শনিবার (২৮ মার্চ) চৌগাছা হাসপাতালে নেওয়া হয়। ওই তরুণী যে বাড়িতে ছিল সেই বাড়ি ও তার পাশের আরও তিন বাড়ি এবং তার স্বামী পরিচয়দানকারী মমিনের হাকিমপুর গ্রামের বাড়ির সবাইকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

চৌগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুন্নাহার বলেন, মেয়েটির ঠান্ডা, কাশি ও জ্বর ছিল। তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে যশোর জেনারেল হাসপাতালের আরএমও আরিফ আহমেদ জানান, রবিবার রাতে চৌগাছা থেকে আসা এক তরুণীকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আইইডিসিআরে পাঠানো হয়েছে।

জানতে চাইলে সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বলেন, আইসোলেশন ওয়ার্ডে ভর্তি মেয়েটির সঙ্গে কথা বলে তার সংস্পর্শে আসা লোকজনদের সম্পর্কে চৌগাছার ইউএনওকে জানানো হয়। একইসঙ্গে জেলা প্রশাসকের পরামর্শক্রমে তাদের হোম কোয়ারেন্টিনে রাখতে বলা হয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মাদ শফিউল আরিফ বলেন, চৌগাছার এক তরুণীকে জেনারেল হাসপাতালে আনার পর তার সংস্পর্শে আসা কয়েকটি বাড়ির সদস্যদের কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদাবরে বাড়িতে হামলার ঘটনায় গ্রেফতার আরও ৪
আদাবরে বাড়িতে হামলার ঘটনায় গ্রেফতার আরও ৪
শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামকে হারালো ফ্রান্স
শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামকে হারালো ফ্রান্স
তুরস্ককে উড়িয়ে নেশসনস লিগে ইতালির দাপুটে জয়
তুরস্ককে উড়িয়ে নেশসনস লিগে ইতালির দাপুটে জয়
‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি বন্ধের চাপ, ইউপিএলের দুই কর্মীকে আটকের পর মুক্তি
‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি বন্ধের চাপ, ইউপিএলের দুই কর্মীকে আটকের পর মুক্তি
সর্বাধিক পঠিত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!