যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন, ব্যাংকার স্বামী আটক

সাতক্ষীরা প্রতিনিধি
১০ আগস্ট ২০২০, ১২:৫০আপডেট : ১০ আগস্ট ২০২০, ১২:৫০

হাসপাতালে চিকিৎসাধীন কাজল রানী


যৌতুকের জন্য ব্যাংকার স্বামীর নির্যাতনের শিকার স্কুল শিক্ষিকা স্ত্রী হাসপাতালে ভর্তি। এ ঘটনায় পুলিশ স্বামী রঞ্জন কুমার বৈদ্যকে আটক করেছে। শনিবার (৮ আগস্ট) ঘটনাটি ঘটেছে সাতক্ষীরা শহরের সুলতানপুর সাহা পাড়া এলাকায়। নির্যাতনের শিকার গৃহবধূ কাজল রানী সরকার সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রঞ্জন কুমার অগ্রণী ব্যাংক সাতক্ষীরা শাখায় কর্মরত এবং কাজল রানী শিমুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। 
জানা গেছে, ২০১১ সালের ৭ মার্চ  দেবহাটার শশাডাঙ্গা গ্রামের নিতাই বৈদ্যর ছেলে রঞ্জন কুমার বৈদ্যের সঙ্গে ময়মনসিং জেলার পরিতোষ সরকারের মেয়ে কাজল রানীর বিয়ে হয়। বিয়ের সময় নগদ পাঁচ লাখ টাকা, স্বর্ণ ও সাংসারিক জিনিসপত্রসহ আরও চার লাখ টাকার জিনিসপত্র নেয় বর পক্ষ।
কাজল রানীর অভিযোগ, সন্তান জন্মের পরপরই তার শাশুড়ি সবিতা বৈদ্যর পরামর্শে তার কাছে আবার ২৫ লাখ টাকা যৌতুক দাবি করে তার স্বামী। যৌতুকের দাবিতে তাকে শারীরিক নির্যাতনও করতো। সন্তানের মুখের দিকে তাকিয়ে নির্যাতন সহ্য করে বেতন ও সহকর্মীদের কাছ থেকে ধার করে এ পর্যন্ত ২০ লাখ টাকা দিয়েছেন। কিন্তু তাতেও তার মন ভরেনি। আরও যৌতুকের দাবিতে তাকে নির্যাতন করতে থাকে। শুক্রবার দুপুরের দিকে রান্না শেষ করে ঘরে গেলে বিশেষ টাকার প্রয়োজন বলে তার স্বামী আবারও পাঁচ লাখ টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকার করলে তার তলপেটে লাথি মারে এবং সঙ্গে সঙ্গে তিনি পড়ে যান। তিনি কান্নাকাটি শুরু করলে পাশের ঘর থেকে শাশুড়ি এস তাকে চড়, কিল, লাথি মারে। এক পর্যায়ে তার স্বামী গলায় গামছা পেঁচিয়ে স্বামী ও শাশুড়ি শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। পরে তার চিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে। তাদের সহায়তায় তিনি সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি হন। যৌতুক লোভীর স্বামীর বিচার ও শাস্তি দাবি করেছেন তিনি। 
এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান জানান, যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতনের লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং নির্যাতনকারী ব্যাংক কর্মকর্তা রঞ্জন কুমারকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী ও তার পরিবার। 

 

/এসটি/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী