ভোমরা স্থলবন্দর দিয়ে আরও ৪৬ টন পেঁয়াজ আমদানি

সাতক্ষীরা প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০২০, ০৪:২৫আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২০, ০৪:২৫

পেঁযাজ সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ৩টি ট্রাকে করে ৪৬ মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ দেশে ঢুকেছে। এ নিয়ে গত ৪ দিনে মোট ৪৩টি ট্রাকে প্রায় এক হাজার মেট্রিক টন পেঁয়াজ ভোমরা বন্দর দিয়ে দেশে প্রবেশ করেছে। এর বেশিরভাগই পঁচে গেছে। ভারতীয় নিষেধাজ্ঞায় গত ১০-১২ দিন ধরে ট্রাকে বস্তাবন্দি অবস্থায় পেঁয়াজগুলো বৃষ্টিতে ভিজে ও রোদে পুড়ে নষ্ট হয়ে গেছে। ভোমরা স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা মহসিন হোসেন এসব তথ্য জানান।

ভোমরা কাস্টমস সহকারী কমিশনারের কার্যালয়ের তথ্যানুযায়ী, মঙ্গলবার ৩টি ট্রাকে দেশে ঢুকেছে ৪৬ মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ। আর বাংলাদেশ থেকে ৫৮টি ট্রাকে করে বিভিন্ন মালামাল রফতানি হয়েছে। এর আগে সোমবার ৪টি ট্রাকে ৯৬ মেট্রিক টন, রবিবার ৫টি ট্রাকে ১০৮ মেট্রিক টন এবং শনিবার ৩১টি ট্রাকে ৭২১ মেট্রিক টন পেঁয়াজ ভারতের ঘোজাডাঙ্গা দিয়ে ভোমরা বন্দরে প্রবেশ করে।

এ ছাড়া গত মার্চ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ভোমরা বন্দর দিয়ে এক লাখ ৯৫৬ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়। মার্চে ১৮ হাজার ২১২ মেট্রিক টন, জুলাইয়ে ৩৮ হাজার ৩৩৮ মেট্রিক টন, আগস্টে ২৬ হাজার ৪৪৩ মেট্রিক টন এবং ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ১৭ হাজার ৯৬৩ মেট্রিক টন পেঁয়াজ এসেছে। মাঝে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে এপ্রিল, মে ও জুনে আমদানি কার্যক্রম বন্ধ ছিল।

/আইএ/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম