মোরেলগঞ্জে চা দোকানি হত্যার ঘটনায় আটক ৩

বাগেরহাট প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০২০, ২০:২৪আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২০, ২০:২৪

আটক তিন জন বাগেরহাটের মোরেলগঞ্জে চা দোকানি আবু হানিফ ফকিরকে (২৩) হত্যার ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিন যুবককে আটক করেছে পুলিশ। পাশাপাশি হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ধারালো দা উদ্ধার করা হয়েছে। এর আগে নিহতের মা আকলিমা বেগম বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

আটক যুবকরা হলেন—ভাটখালী গ্রামের তারিকুল সরদার (২১), বাদল শেখ (৩১) ও সাকিব শেখ (২৫)। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে তাদের বাগরহাট আদালতে পাঠানো হয়েছে। মোবাইল ফোনে বিকাশ অ্যাকাউন্টের পিন নম্বর না দেওয়ায় আবু হানিফকে কুপিয়ে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ।

নিহতের মা আকলিমা বেগম জানান, পূর্ব খারইখালী গ্রামের আবু হানিফের বিকাশ অ্যাকাউন্টের এক লাখ টাকা হাতিয়ে নেওয়ার জন্য বুধবার দিবাগত রাত ১১টার দিকে তাকে কৌশলে ডেকে নেয় পরিচিত বন্ধুরা। তারা প্রথমে মোবাইল ফোনটি কেড়ে নেয়। পরে পিন কোড না বলায় তাকে কুপিয়ে হত্যা করে লাশ খালে ফেলে দেয় ঘাতকেরা।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, ‘মোবাইল ফোন থেকে টাকা নিতে ব্যর্থ হয়েই আবু হানিফকে দুর্বৃত্তরা হত্যা করে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। আলামত উদ্ধার হয়েছে। তবে আবু হানিফের মোবাইল ফোনটি এখনও উদ্ধার করা যায়নি।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বানরের হাত থেকে রেহাই পেতে ডিসির কাছে আবেদন, দু্ই মাসেও কাজ হয়নি
বানরের হাত থেকে রেহাই পেতে ডিসির কাছে আবেদন, দু্ই মাসেও কাজ হয়নি
ইয়েমেনে ফের তীব্র সংঘাতে বাড়ছে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা 
ইয়েমেনে ফের তীব্র সংঘাতে বাড়ছে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা 
ভ্রমণের আগে অনলাইন রিভিউ কতটা বিশ্বাস করবেন
ভ্রমণের আগে অনলাইন রিভিউ কতটা বিশ্বাস করবেন
২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি করার লক্ষ্য সরকারের
২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি করার লক্ষ্য সরকারের
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
মেসির রেকর্ড ভাঙলেন আরেক আর্জেন্টাইন
মেসির রেকর্ড ভাঙলেন আরেক আর্জেন্টাইন
দুর্নীতির দায়ে হয়েছিল শাস্তি, এবার ২৫৯৮ কোটি টাকার প্রকল্পের পরিচালক তিনি
দুর্নীতির দায়ে হয়েছিল শাস্তি, এবার ২৫৯৮ কোটি টাকার প্রকল্পের পরিচালক তিনি