যশোরের সীমান্ত থেকে ৬০টি সোনার বার উদ্ধার

যশোর প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০২০, ১৪:২০আপডেট : ০৫ ডিসেম্বর ২০২০, ১৪:২০

উদ্ধারকৃত সোনার বার যশোর চৌগাছা সীমান্ত থেকে ৬০টি সোনার বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। উদ্ধারকৃত সোনার ওজন সাত কেজি এবং আনুমানিক মূল্য ৪ কোটি ৮৯ লাখ ত্রিশ হাজার টাকা।

শনিবার (৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় যশোর ৪৯ বিজিবি যশোর সদর দফতরে এক ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়েছে।
৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, শুক্রবার রাত ১১টার দিকে বিজিবির একটি বিশেষ অভিযান দল চৌগাছা উপজেলার শাহজাদপুর সীমান্তের ৩৯ নম্বর মেইন পিলার থেকে ৩শ’ গজ ভেতরের এলাকা থেকে ওই সোনার বার উদ্ধার করে। দুই চোরাকারবারি অবৈধভাবে ভারতে প্রবেশের সময় অভিযানকারী দল তাদের ধাওয়া করলে তারা একটি পলিথিনের ব্যাগ ফেলে ভারতে পালিয়ে যায়। এ সময় ওই ব্যাগের মধ্যে কাপড়ের তৈরি বেল্টের ভেতর থেকে ৬০টি সোনার বার উদ্ধার করা হয়।
বিজিবির ওই কর্মকর্তা আরও জানান, উদ্ধারকৃত সোনার বার জমা ও মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের