খুলনায় টিকা নিয়ে কর্মসূচি উদ্বোধন করলেন মেয়র খালেক

খুলনা প্রতিনিধি
০৭ ফেব্রুয়ারি ২০২১, ১৫:৫৭আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২১, ১৫:৫৭

খুলনায় সর্বপ্রথম টিকা গ্রহণের মাধ্যমে খুলনায় করোনা ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন করেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। রবিবার (৭ ফেব্রুয়ারি) সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এসে তিনি টিকা গ্রহণ করেন।

অনুষ্ঠানে খুলনার বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন এনডিসি, জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মো. আব্দুল আহাদ, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এটিএম মঞ্জুর মোর্শেদ, পুলিশ সুপার এসএম শফিউল্লাহ, সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ, মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ, কেসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা কেএম আব্দুল্লাহ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানাসহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তারাসহ রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জানা গেছে, মেয়রসহ অন্য টিকা গ্রহণকারীরা সুস্থ এবং স্বাভাবিক আছেন।

খুলনা জেলায় করোনা ভাইরাস ভ্যাকসিন প্রদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে মহানগরে ১৩টি কেন্দ্রের জন্য ২৯টি টিম এবং প্রত্যেক উপজেলায় তিনটি করে ২৭টি টিম কাজ করছে। প্রতিটি টিমে দুই জন করে টিকাদানকারী এবং চার জন করে ভলান্টিয়ার কাজ করছে। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকা দেওয়া হবে।  প্রতিটি কেন্দ্রে গড়ে একশত ৫০ জন হিসাবে দিনে ছয় থেকে সাড়ে ছয় হাজার জনকে টিকা দেওয়া হবে।

খুলনায় প্রাথমিক পর্যায়ে এক লাখ ৬৮ হাজার ডোজ করোনা ভ্যাকসিন দেওয়া হবে, যার মধ্যে সিটি করপোরেশন এলাকায় দেওয়া হবে ৪৮ হাজার ৯৬০ ডোজ। খুলনা মহানগরে যে ১৩টি কেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে তা হলো খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, বিজিবি হাসপাতাল, খুলনা পুলিশ হাসপাতাল, সদর হাসপাতাল, সিভিল সার্জন কার্যালয়, শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল, খালিশপুর লাল হাসপাতাল, খালিশপুর লাল হাসপাতাল, নগর মাতৃসদন ১২ নম্বর ওয়ার্ড খালিশপুর,  তালতলা মাতৃনদন হাসপাতাল ৩০ নম্বর ওয়ার্ড, আমিরা বানু নগর মাতৃসদন ২২ নম্বর ওয়ার্ড নগর মাতৃসদন বাইতিপাড়া, বক্ষব্যাধি হাসপাতাল ফুলবাড়ীগেট এবং উপশম হাসপাতাল, বাংলাদেশ নেভি খুলনা।  উপজেলা পর্যায়ে প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে।

প্রথম পর্যায়ে অগ্রাধিকার ভিত্তিক পনেরটি ক্যাটাগরীর লোককে এই টিকা দেওয়া হবে। এজন্য অগ্রাধিকার তালিকাভূক্ত সবাইকে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে www.surokkha.gov.bd ওয়েবসাইট বা গুগল প্লে স্টোর থেকে ‘সুরক্ষা অ্যাপস’ ডাউনলাডের মাধ্যমে নিবন্ধন করতে হবে। তবে ৫৫ বছরের ঊর্ধ্বে সকল নাগরিক নিবন্ধন করতে পারবেন, সেক্ষেত্রে অগ্রাধিকার তালিকায় থাকার প্রয়োজন নেই। ৫৫ বছরের নিম্নে যারা অগ্রাধিকার তালিকায় অন্তর্ভূক্ত কিন্তু জাতীয় পরিচয়পত্র দ্বারা নিবন্ধন করতে ব্যর্থ হয়েছেন বা হচ্ছেন তাদের প্রাতিষ্ঠানিকভাবে [email protected] মেইলে জাতীয় পরিচয়পত্র নম্বর এর তালিকা পাঠাতে হবে।

/টিএন/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী