খুলনায় ভ্যাকসিনের নিবন্ধন ১ লাখ ১৫৩৯, গ্রহণ ৬৪ হাজার ১৪৫

খুলনা প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০২১, ২২:১৬আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২১, ২২:১৬

খুলনা মহানগর ও জেলায় সোমবার (২২ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত এক লাখ এক হাজার ৫৩৯ জন করোনা ভ্যাকসিন গ্রহণের জন্য অনলাইনে নিবন্ধন করেছেন। এর মধ্যে ৬৪ হাজার ১৪৫ জন ভ্যাকসিন গ্রহণ করেছেন। তাদের মধ্যে খুলনা সিটি করপোরেশন এলাকার ২৯ হাজার ৮৪৮ জন এবং বাকিরা জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা।

খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে সোমবার জুম প্রযুক্তিতে অনুষ্ঠিত খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির ফেব্রুয়ারি মাসের সভায় এ তথ্য জানানো হয়। সভায় জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন সভাপতিত্ব করেন।

সভায় সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের করোনা ভ্যাকসিন গ্রহণের জন্য বলা হয়েছে। শিক্ষক-শিক্ষিকার সংখ্যাসহ বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট দফতর সিভিল সার্জনের অফিসে পাঠালে করোনা ভ্যাকসিন প্রদানের জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া যাবে।

সভায় জেলা প্রশাসক জেলা-উপজেলা পর্যায়ের সব কর্মকর্তা-কর্মচারীকে দ্রুত করোনা ভ্যাকসিন গ্রহণের নির্দেশনা দেন এবং সাধারণ মানুষদের এ বিষয়ে উৎসাহিত করার পরামর্শ দেন।

সভায় খানজাহান আলী সেতুর টোল প্লাজা আধুনিকায়ন ও ম্যানুয়াল পদ্ধতির পরিবর্তে ইলেকট্রনিক পদ্ধতিতে স্বয়ংক্রিয় টোল আদায় ব্যবস্থাপনার বিষয়টি উপস্থাপন করা হয়। যানবাহনের লাইসেন্স প্লেটের নম্বরটি টোল প্রদান সিস্টেমে নিবন্ধন করলে স্বয়ংক্রিয় পদ্ধতিতে টোলের টাকা পরিশোধ করা যাবে এবং যানবাহনটি বাধাহীনভাবে দ্রুতগতির লেন দিয়ে সেতুর টোল প্লাজা অতিক্রম করতে পারবে।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইউসুফ আলী, অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) জি এম আবুল কালাম আজাদসহ সরকারি কর্মকর্তা ও কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

 

/এমএএ/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম