বাগানে অগ্নিদগ্ধ লাশ!

মাগুরা প্রতিনিধি
০১ মার্চ ২০২১, ২০:০০আপডেট : ০১ মার্চ ২০২১, ২০:০০

মাগুরায় বাগান থেকে অজ্ঞাত ব্যক্তির অগ্নিদগ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (১ মার্চ) সকালে সদর উপজেলার দারিয়াপুর নবগঙ্গা নদীর পাড়ে আবু তাহেরের বাগান থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওই এলাকায় উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছেন গ্রামবাসী।

এলাকাবাসী জানান, সকালে বাগানে ধোঁয়া দেখতে পেয়ে স্থানীয়রা এগিয়ে যান। এ সময় আগুনে পোড়া বাঁশের কঞ্চি ও পাতার মাঝে অজ্ঞাত ব্যক্তির লাশ দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেন। এ খবর ছড়িয়ে পড়লে বাগান মালিকসহ এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে আসেন। এ ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মাঝে উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে। এলাকাবাসী আশঙ্কা করছেন দূরবর্তী কোনও এলাকা থেকে ওই ব্যক্তিকে হত্যা করে রাতের বেলা এ গ্রামে নিয়ে এসে আগুনে পুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তারেক আল মেহেদী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করেছে। পরে ডিএনএ টেস্টের মাধ্যমে তাকে শনাক্তের ব্যবস্থা করা হবে।

/আইএ/
সম্পর্কিত
এবার স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ফেসবুকে ভিডিও, গ্রেফতার ৫
কারাগার থেকে বের হওয়া মাত্রই আবার গ্রেফতার আ.লীগ নেত্রী
যেসব জেলায় চলছে খাল খনন, অগ্রগতি ও ব্যয় কত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম