যশোরেশ্বরী কালী মন্দির পরিদর্শনে র‌্যাবের ডিজি

সাতক্ষীরা প্রতিনিধি
১৫ মার্চ ২০২১, ২২:৩০আপডেট : ১৫ মার্চ ২০২১, ২২:৩০

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় যশোরেশ্বরী কালী মন্দিরে আগামী ২৭ মার্চ ভারতীয় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মন্দির প্রাঙ্গণ, হেলিপ্যাডসহ নিরাপত্তার বিষয়ে সার্বিক প্রস্তুতি দেখার জন্য সোমবার দুপুরে মন্দিরটি পরিদর্শন করেন র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের বলেন, ভারতীয় প্রধানমন্ত্রী শ্যামনগর আসছেন এই উপলক্ষে সমন্বিতভাবে সাদা পোশাকে নিশ্ছিদ্র নিরাপত্তার চমৎকার ব্যবস্থা করা হবে। তিনি ভারতীয় প্রধানমন্ত্রীর সফরকে সফল করতে এলাকার সর্বস্তরের মানুষের সহায়তা কামনা করেন। সাথে সাথে তিনি সতর্ক করেন এই নিরাপত্তা ব্যবস্থাকে কেউ যদি ব্যাহত করার চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ার, পুলিশের বিশেষ শাখার এসবি মনিরুল ইসলাম, র‌্যাব-৬ এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল রওশনুল ফিরোজ, জেলা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, ঈশ্বরীপুর ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট জি এম শোকর আলীসহ র‌্যাব-৬ ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

র‌্যাব মহাপরিচালক মন্দির প্রাঙ্গণ, হেলিপ্যাডসহ আশপাশ ঘুরে ঘুরে দেখেন এবং সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন।

 

/টিএন/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী