দেবহাটায় বাসচাপায় স্কুলশিক্ষক নিহত

খুলনা প্রতিনিধি 
২৬ মার্চ ২০২১, ২০:৩১আপডেট : ২৬ মার্চ ২০২১, ২০:৩১

সাতক্ষীরার দেবহাটা উপজেলার গাজীরহাটে শুক্রবার (২৬ মার্চ) সকাল ৯টার দিকে ঢাকাগামী গ্রিনবাংলা পরিবহনের একটি বাসের চাপায় মাধ্যমিক স্কুলের সাবেক শিক্ষকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুই জন। আহতদের মধ্যে একজনকে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং অন্যজনকে সখিপুরস্থ দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবহনটি জব্দ ও পরিবহনের সুপারভাইজার আশাশুনি উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের ফারুক হোসেনকে (২৮) আটক করা হয়েছে। ফারুক বালিয়াডাঙ্গার আব্দুস সামাদ গাজীর ছেলে।

পুলিশ জানায়, গ্রিনবাংলা ( ঢাকা মেট্রো ব ১৪-৯৯৯১) পরিবহন দ্রুতগতিতে কালীগঞ্জ থেকে সাতক্ষীরার দিকে যাচ্ছিল। গাড়িটি গাজীরহাট বাজারের ওপর দিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে সাইকেল নিয়ে দাঁড়ানো ৩ ব্যক্তিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই উপজেলার রামনাথপুর গ্রামের মৃত কালীপদ রায়ের ছেলে সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক সমিত রায় ভোলার (৭০) মৃত্যু হয়। এছাড়া, গরানবাড়িয়া গ্রামের আব্দুর রউফের ছেলে জাকির হোসেন (২৬) ও কামটা গ্রামের ফজলু আলীর ছেলে ফিরোজ (২৪) গুরুতর আহত হন।

/আইএ/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান