শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার বাদী মোসলেম উদ্দিনের ইন্তেকাল

সাতক্ষীরা প্রতিনিধি
২৮ মার্চ ২০২১, ১৫:২২আপডেট : ২৮ মার্চ ২০২১, ১৫:২২

সাতক্ষীরার কলারোয়ায় তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা যুদ্ধকালীন কমান্ডার মোসলেম উদ্দিন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। রবিবার (২৮ মার্চ) ভোরে কলারোয়ায় নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।

তাঁর পরিবার জানায়, তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। প্যারালাইসড অবস্থায় তিনি দীর্ঘদিন শয্যাশায়ী ছিলেন। ১৯৭১ এ মহান মুক্তিযুদ্ধ চলাকালে তিনি ৮ নম্বর সেক্টরের কমান্ডার ছিলেন। তখন থেকে তিনি মোসলেম কমান্ডার নামে পরিচিত। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। স্ত্রী রোকেয়া মোসলেম সাতক্ষীরা জেলা পরিষদ সদস্যা, ছেলে বদরুজ্জামান বিপ্লব কলারোয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং মেয়ে সুরাইয়া ইয়াসমিন রত্না কাজিরহাট ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক। তার মৃত্যুর খবরে জেলাব্যাপী শোকের ছায়া নেমে এসেছে।

মোসলেম উদ্দিন ছিলেন কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। তাঁকে শেষবারের মতো দেখার জন্য মুক্তিযোদ্ধা, অগনিত শুভাকাঙ্ক্ষী, রাজনৈতিক সহকর্মী ও সমাজের সর্বস্তরের মানুষ তাঁর বাড়িতে সমবেত হয়েছেন। আজ বাদ আছর তাঁকে গার্ড অব অনার প্রদান করা হবে। এরপর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

প্রয়াত মুক্তিযোদ্ধা কমান্ডার মোসলেম উদ্দিন ২০০২ সালের ৩০ আগস্ট কলারোয়ায় তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার বাদী ছিলেন। দীর্ঘ ১৯ বছর পর গত ৪ ফেব্রুয়ারি মামলাটির বিচার সম্পন্ন হয়েছে। এতে বিএনপির সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ ৫০ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

/আইএ/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী