করোনা আক্রান্ত ও উপসর্গে সাতক্ষীরা মেডিক্যালে দুই জনের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি
২৯ মার্চ ২০২১, ২২:৩১আপডেট : ২৯ মার্চ ২০২১, ২২:৩১

করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে পৌনে এক ঘণ্টার ব্যবধানে দুই জনের মৃত্যু হয়েছে। সোমবার (২৯ মার্চ) বিকাল ৪টা থেকে পৌনে ৫টার মধ্যে তাদের মৃত্যু হয়। হাসপাতালটির তত্ত্বাবধায়ক ডা. কুদরত-ই-খুদা এ তথ্য জানান।

এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে আজ পর্যন্ত এ জেলায় মারা গেছেন মোট ৩৪ জন। আর ভারাসটির উপসর্গ নিয়ে মারা গেছেন ১৬০ জন।

আজ মৃত ব্যক্তিরা হলেন খুলনা জেলা সদরের দোলখোলা এলাকার মৃত অধির কুমার পালের পালের ছেলে করোনা আক্রান্ত অসিত কুমার পাল (৬৫) এবং সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার আড়ংখোলা গ্রামের ইন্তাজ আলীর স্ত্রী শরীফা খাতুন (৬৪)। তিনি করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। 

মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, করোনা আক্রান্ত হয়ে গত ১৪ মার্চ অসিত কুমার পাল হাসপাতালটির করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল পৌনে ৫টার দিকে তিনি মারা যান।

এর আগে, করোনার উপসর্গ নিয়ে বিকাল ৪টার দিকে হাসপাতালটির নিবিড় পরিচর্যা কেন্দ্রে মারা যান শরীফা খাতুন। তিনি জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট, কিডনি ও হার্টের রোগ নিয়ে গত ২৮ মার্চ ভর্তি হন। তার নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।

/আইএ/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি