যশোর পৌরসভায় মেয়র পদে আ.লীগের পলাশ বিজয়ী

যশোর প্রতিনিধি
৩১ মার্চ ২০২১, ২২:০০আপডেট : ৩১ মার্চ ২০২১, ২২:০০

যশোর পৌরসভা নির্বাচনে ৩২ হাজার ৯৪০ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হায়দার গণি খান পলাশ। বুধবার (৩১ মার্চ) সন্ধ্যায় ভোট গণনা শেষে বেসরকারিভাবে এ ফল ঘোষণা করা হয়। জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার হুমায়ুন কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।

নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোহাম্মাদ আলী সরদার হাতপাখা প্রতীকে ১২ হাজার ৯৪৭ ভোট পেয়েছেন। আর নির্বাচন থেকে অনেক আগেই সরে দাঁড়ানো বিএনপির প্রার্থী ধানের শীষ প্রতীকে সাত হাজার ৩০২ ভোট পেয়েছেন।

ব্রিটিশ ভারতের দ্বিতীয় এই পৌরসভায় এবার ভোট গ্রহণ হয়েছে ইভিএমে। পৌরসভার ৫৫টি কেন্দ্রে ও ৪৭৯টি বুথে ভোটগ্রহণ করা হয়। মেয়র পদে তিন জন, কাউন্সিলর পদে ৪৭ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এ পৌরসভার মোট এক লাখ ৪৬ হাজার ৫৯২ জন ভোটার। যার মধ্যে পুরুষ ভোটার ৭২ হাজার ৪৫ জন, নারী ৭৪ হাজার ৫৪৯ জন।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এ ভোটে ৩৬ শতাংশ ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম