সাতক্ষীরা সদর থানার ওসিকে স্ট্যান্ড রিলিজ

সাতক্ষীরা প্রতিনিধি
০৪ এপ্রিল ২০২১, ০১:২৭আপডেট : ০৪ এপ্রিল ২০২১, ০১:২৭

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামানকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। পুলিশ সদর দফতরের নির্দেশে তাকে সিআইডি, ঢাকাতে যোগদান করতে বলা হয়েছে। ইতোমধ্যে তিনি সাতক্ষীরা সদর থানার ওসি তদন্ত বোরহানের কাছে দায়িত্বভার বুঝেও দিয়েছেন। সাতক্ষীরা জেলা পুলিশের একাধিক সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।

প্রাপ্ত তথ্যে জানা গেছে, গত বৃহস্পতিবার পুলিশ সদর দফতরের এক আদেশে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামানকে স্ট্যান্ড রিলিজ করা হয়। ঢাকার সিআইডিতে তাকে যোগদান করতে বলা হয়। ওসি আসাদুজ্জামান পুলিশ সদর দফতরের আদেশ পাওয়ার পর সদর থানার দায়িত্ব বুঝে দিয়েছেন বলে সূত্র জানায়।

সাতক্ষীরা সদর থানার তদন্ত ওসি বোরহান তাৎক্ষণিক বদলির বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ সদর দফতরের এক আদেশে তাকে বদলি করা হয়েছে। ইতোমধ্যে তিনি দায়িত্ব বুঝে দিয়েছেন। ঢাকা সিআইডিতে তাকে যোগদান করতে বলা হয়েছে। তবে কী অভিযোগে তাকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে তা তিনি বলতে পারেননি। গত বছর ২১ মার্চ আসাদুজ্জামান সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগদান করেন। এক বছরের মাথায় তাকে স্ট্যান্ড রিলিজ করা হলো।

/টিএন/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ