মামুনুলকে গ্রেফতার করায় ফেসবুকে জিহাদের ঘোষণা, যুবক গ্রেফতার

মাগুরা প্রতিনিধি
মাগুরা প্রতিনিধি
২০ এপ্রিল ২০২১, ১৯:১৬আপডেট : ২০ এপ্রিল ২০২১, ১৯:৪০

হেফাজত নেতা মামুনুল হককে গ্রেফতারের প্রতিবাদে ফেসবুকে জিহাদের আহ্বান জানানোর অভিযোগে মাগুরায় শাহীন বিপ্লব (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় সোমবার (১৯ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার বালিদিয়া ইউনিয়নের বড়রিয়া গ্রামের পশ্চিম পাড়ার নিজ বাড়ি থেকে মহম্মদপুর থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

এর আগে সোমবার সন্ধ্যায় মহম্মদপুর থানায় শাহীন বিপ্লবের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলাটি করেন।

শাহীন বিপ্লব বড়রিয়া গ্রামের শাহজাহান সর্দারের ছেলে। সে ছাত্রদলের একজন কর্মী। সে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের স্নাতক সম্মান শ্রেণির ছাত্র।

মামলার বিবরণে জানা গেছে, হেফাজত নেতা মামুনুল হককে গ্রেফতারের পর নিজের ফেসবুক টাইমলাইনে তার গ্রেফতারের বিরোধিতা করে স্ট্যাটাস দেন শাহীন। স্ট্যাটাসে বলা হয়, আল্লামা মামুনুল হককে গ্রেফতার করোনি, হৃদয়ে আঘাত করেছ। আর ছাড় দেওয়া হবে না। এতো বড় দুঃসাহস তোমাদেরকে কে দিয়েছে। এখন শুধু একটি জিহাদের ঘোষণার অপেক্ষায় আছি। স্ট্যাটাস থেকে দলমত নির্বিশেষে সবাইকে জিহাদে আসার আহ্বান জানানো হয়।

পুলিশের ভাষ্যমতে, শাহীন বিপ্লব ১৯ এপ্রিল রাত ৯টা ৪৯ মিনিটে ফেসবুকে জিহাদের আহ্বান জানান ও প্রচার করেন। তার আহ্বানে সাড়া দিয়ে উচ্ছৃঙ্খল লোকজন জমায়েত হয়। পরিস্থিতির অবনতির আশঙ্কা ও উস্কানিমূলক বক্তব্য দিয়ে শাহীন বিপ্লব ফেসবুকের মাধ্যমে মিথ্যাচার করেছেন। এজন্য তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।

মহম্মদপুর থানার পরিদর্শক (ওসি) তারক বিশ্বাস বলেন, পুলিশের দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় শাহীন বিপ্লবকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

 

/এনএইচ/
সম্পর্কিত
এবার স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ফেসবুকে ভিডিও, গ্রেফতার ৫
কারাগার থেকে বের হওয়া মাত্রই আবার গ্রেফতার আ.লীগ নেত্রী
যেসব জেলায় চলছে খাল খনন, অগ্রগতি ও ব্যয় কত
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী