মোটরবাইক দুর্ঘটনায় মা-ছেলের মৃত্যু

যশোর প্রতিনিধি
২৩ এপ্রিল ২০২১, ১৮:০৩আপডেট : ২৩ এপ্রিল ২০২১, ১৮:০৩

যশোরের নাভারণে মোটরবাইক দুর্ঘটনায় মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাদের সঙ্গে রায়সা নামে (৭) এক শিশু আহত হয়েছে। শিশুটিকে গুরুতর অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন ঝিকরগাছা উপজেলার শেকলঘোনা গ্রামের শফুরা বেগম (৭২) ও তার ছেলে শফিকুল ইসলাম (৪২)।

শুক্রবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে যশোর-বেনাপোল সড়কের নাভারণ কামারবাড়ি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শফিকুল ইসলামের ভাইপো তৌহিদুল ইসলাম বলেন, চাচা তার মেয়ে ও মাকে (দাদি) নিয়ে মোটরবাইকে নাভারণ যাচ্ছিলেন। পথিমধ্যে আনসার ক্যাম্প কামারবাড়ি মোড়ে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে তিনজনই গুরুতর আহত হন। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে চাচা শফিকুল ইসলাম মারা যান এবং তার ঘণ্টা দেড়েক পড়ে দাদিও মারা যান। এছাড়া চাচাত বোন রায়সা হাসপাতালে ভর্তি রয়েছে।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অমিয় দাশ মোটরবাইক দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া শিশুটির অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন তিনি।

/এনএইচ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম