আম বাগান থেকে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক

সাতক্ষীরা প্রতিনিধি
১১ মে ২০২১, ২১:৫০আপডেট : ১১ মে ২০২১, ২১:৫০

সাতক্ষীরার দেবহাটার সুশীলগাতি এলাকা থেকে তাসলিমা খাতুন (৪৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ মে) বেলা ১১টার দিকে সুশীলগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশের আম বাগান থেকে মরদেহটি উদ্ধার হয়। এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী আজিবর রহমান আজু পলাতক রয়েছেন।

স্থানীয় ইউপি সদস্য আরমান হোসেন বলেন, ‘সুশীলগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের ফসলের খেতে কাজ করতে গিয়ে মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে তারা আমাকে জানালে আমি ঘটনাস্থলে গিয়ে বিষয়টি থানা পুলিশকে জানায়। নিহতের বাড়ি আমার ওয়ার্ডের বসন্তপুর গ্রামে।’

দেবহাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু বকর গাজী বলেন, ‘কয়েকদিন আগে আজিবর আমার কাছে এসেছিলেন। তার পরিবারে অশান্তি হচ্ছে বলে জানান। তিনি তার  স্ত্রীকে বিভিন্ন সময় নির্যাতন করতেন বলে শুনেছি।’

স্থানীয়রা জানান, আজিবের এক ছেলে ও এক মেয়ে। স্ত্রী ও সে দিনমজুরের কাজ করে সংসার পরিচালনা করে আসছিল। টাকার জন্য স্ত্রীকে প্রায় সময় মারপিট করে বাড়ি থেকে বের করে দিত।

দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতদের স্বামী পলাতক আছে।

/আইএ/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী