কর্মচারীদের গাফিলতিতে হাসপাতাল থেকে পালায় করোনা রোগীরা

যশোর প্রতিনিধি
১৪ মে ২০২১, ২২:০৩আপডেট : ১৪ মে ২০২১, ২২:০৩

ভারতফেরত করোনা রোগীদের হাসপাতাল থেকে পালিয়ে যাওয়ার পিছে হাসপাতালের কিছু কর্মচারীর গাফলতি পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে কর্তৃপক্ষকে শাস্তিমূলক ব্যবস্থা নিতে বলা হয়েছে। শুক্রবার (১৪ মে) আইনশৃঙ্খলা বাহিনীর বৈঠক শেষে যশোরের জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান বাংলা ট্রিবিউনকে এ কথা জানান। তিনি বলেন, কিছু মানুষের জন্য আমাদের যত অর্জন তা বৃথা যেতে দেওয়া যায় না।

হাসপাতালে পুলিশি নিরাপত্তা থাকার পরও করোনা পজিটিভ রোগী পালানো ঠেকাতে সম্ভাব্য করণীয় বিষয়ে আজ সন্ধ্যায় জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী ও স্বাস্থ্যসেবা দফতরের কর্মকর্তাদের সভা হয়।

সভায় যশোর জেনারেল হাসপাতালে নিরাপত্তা জোরদারের বিষয়ে আলোচনা করা হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন। তিনি বলেন, দু-দফায় ভারতফেরত করোনা রোগীসহ অভ্যন্তরীণ রোগীদের হাসপাতাল থেকে না বলে চলে যাওয়ার বিষয়টি আলোচনায় গুরুত্ব পায়। সেক্ষেত্রে হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

যশোরের জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খানের সভাপতিত্বে বৈঠকে পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মো. সায়েমুজ্জামান, হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক হিমাদ্রি সরকার, আবাসিক মেডিক্যাল অফিসার আরিফ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান বলেন, আমরা রোগী পালানো, কোয়ারেন্টিন, করোনা পরীক্ষাসহ নানা বিষয়ে আলোচনা করেছি। এসব বিষয়ে আমাদের অনেক সফলতা রয়েছে। কিন্তু হাসপাতালের কিছু কর্মচারীর গাফিলতির কারণে আমাদের সেই অর্জন বিলীন হয় যাচ্ছে। সেইসব কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাসপাতাল কর্তৃপক্ষকে বলা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

/এমআর/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী