তালায় মোটরসাইকেলের ধাক্কায় কলেজছাত্র নিহত

সাতক্ষীরা প্রতিনিধি
১৫ মে ২০২১, ০৮:৪৯আপডেট : ১৫ মে ২০২১, ০৮:৫৪

সাতক্ষীরার তালায় দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় প্রান্ত দাস (১৯) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। শুক্রবার (১৪ মে) দুপুরে উপজেলার বালিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়। তিনি বালিয়া গ্রামের রঞ্জন দাশের ছেলে।

শালিখা ডিগ্রি কলেজের প্রভাষক এস.আর. আওয়াল জানান, শুক্রবার দুপুর ১টার দিকে প্রান্ত বাইসাইকেলে বাড়ি থেকে তালা-শালিখা সড়কের ওপর আসামাত্র কয়রাগামী দ্রুতগামী মোটরসাইকেলে প্রান্তকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনার একটি বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।

এ ব্যাপারে খেশরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান প্রভাষক রাজিব হোসেন রাজু জানান, মেধাবী ছাত্র প্রান্ত দাশ শালিখা ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাশ করে সাতক্ষীরায় অনার্স অধ্যায়নরত। তার মরদেহ এখনও খুলনায় রয়েছে।

তিনি আরও জানান, দুর্ঘটনায় মোটরসাইকেল চালক মোস্তাক গুরুতর আহত হন। তিনি খুলনার ২ নম্বর কয়রা গ্রামের মিজানুর রহমানের ছেলে। বর্তমানে তিনি খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

/আইএ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী