দাঁড়ানো ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় ২ আনসার সদস্য নিহত

যশোর প্রতিনিধি
২৫ জুন ২০২১, ১৮:০২আপডেট : ২৫ জুন ২০২১, ১৮:০২
image

যশোরের অভয়নগরে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় দুই আনসার সদস্য নিহত হয়েছেন। তারা হলেন- সাহাদাত হোসেন (৩৩) এবং নজরুল ইসলাম (৩৫)।

সাহাদাত হোসেন গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিশ্বাসপাড়া গ্রামের সমশের আলীর ছেলে এবং নজরুল ইসলাম কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা সদর গ্রামের মোকসেদ আলীর ছেলে।

শুক্রবার (২৫ জুন) দুপুরে অভয়নগর উপজেলার আলীপুর এলাকায় যশোর-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। সাহাদাত হোসেন যশোরের নাভারণ আনসার ব্যাটালিয়নে এবং নজরুল ইসলাম খুলনার এলাহীপুর আনসার ব্যাটালিয়নে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, দুপুরে নজরুল ইসলাম ও সাহাদাত হোসেন মোটরসাইকেলে যশোর থেকে খুলনার দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেল চালাচ্ছিলেন নজরুল ইসলাম। দুপুর দেড়টার দিকে মোটরসাইকেলটি অভয়নগর উপজেলার আলীপুর এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দিলে মহাসড়কের ওপর তারা ছিটকে পড়েন। এতে মোটরসাইকেলচালক নজরুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা আহত সাহাদাত হোসেনকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মুক্তাদিরুল হক বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই সাহাদাত হোসেনের মৃত্যু হয়েছে।

নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকটি পালিয়ে গেছে। ট্রাকটি আটকের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী