খুলনায় মাঠে নেমেছে বিজিবি, ১০ প্লাটুন সেনা মোতায়েন

খুলনা প্রতিনিধি
০১ জুলাই ২০২১, ১৪:৪৩আপডেট : ০১ জুলাই ২০২১, ১৫:১৪

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সরকারঘোষিত বিধিনিষেধ বাস্তবায়নে খুলনায় সেনাবাহিনীর ১০ প্লাটুন মোতায়েন করা হয়েছে। সেনাসদস্যরা জাহানাবাদ ক্যান্টনমেন্ট থেকে টহল শুরু করবে। পাশাপাশি বিজিবির এক প্লাটুন সদস্য দুই ভাগে বিভক্ত হয়ে খুলনা সিটিতে টহল ও অভিযান শুরু করেছে। রাস্তায় মানুষের চলাচল নিয়ন্ত্রণ করছে বিজিবি।

বৃহস্পতিবার (০১ জুলাই) দুপুরে প্রেস ব্রিফিং করে এসব তথ্য জানিয়েছেন খুলনার জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার। এর আগে তিনি করোনা পরিস্থিতি নিয়ে প্রশাসনের সঙ্গে বৈঠক করেন। সেখানে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক বলেন, করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে বিধিনিষেধ কার্যকর করতে খুলনায় ১০ প্লাটুন সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। কয়রা ও পাইকগাছায় দুই প্লাটুন ও খুলনা সিটিতে দুই প্লাটুন দায়িত্ব পালন করবে। এছাড়া উপজেলাগুলোতে অন্যান্য প্লাটুনের সেনাসদস্যরা টহলে থাকবেন।

খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইউসুফ আলী বলেন, বিজিবির টহল শুরু হয়েছে। সেনাবাহিনী মোতায়েন হয়েছে। সেনাসদস্যরা শুক্রবার (০২ জুলাই) সকাল থেকে টহল শুরু করবেন বলে সিদ্ধান্ত হয়েছে।

এদিকে খুলনা বিভাগে করোনায় গত ২৪ ঘণ্টায় ৩৯ জন মারা গেছেন। এই সময়ে এক হাজার ২৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ২৯ ও ২৩ জুন সর্বোচ্চ ৩২ জনের মৃত্যুর তথ্য জানানো হয়েছিল। ২৭ ও ২০ জুন ২৮, ২৫ জুন ২৩ ও ১৭ জুন বিভাগে ১৮ জনের মৃত্যুর তথ্য জানানো হয়।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়া ও যশোরে সাতজনের মৃত্যু হয়েছে। এছাড়া খুলনায় আটজন, ঝিনাইদহ ও সাতক্ষীরায় চারজন করে, বাগেরহাটে একজন, নড়াইল ও মেহেরপুরে তিনজন করে ও চুয়াডাঙ্গায় দুইজনের মৃত্যু হয়েছে। 

/এএম/
সম্পর্কিত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
বেনাপোল সীমান্তে আটকে থাকা ব্যক্তিদের মানবেতর জীবন
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম