বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

সাতক্ষীরা প্রতিনিধি
১২ জুলাই ২০২১, ১৬:০৯আপডেট : ১২ জুলাই ২০২১, ১৬:০৯

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসন্তপুর সীমান্তের বিপরীতে ভারতের হিঙ্গলগঞ্জে দেশটির সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আব্দুর রাজ্জাক (১৯) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। রবিবার (১১ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। আব্দুর রাজ্জাক কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের কামদেবপুর গ্রামের রমজান গাজীর ছেলে।

ভাড়াশিমলা ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল খালেক খান জানান, রাত ২ থেকে আড়াইটার মধ্যে তারা সীমান্তে তিনটি গুলির শব্দ, এর কিছুক্ষণ পর আরেকটি গুলির শব্দ শুনেছেন। স্থানীয়ভাবে তিনি জেনেছেন, সীমান্তের ইছামতি নদী সংলগ্ন হিঙ্গলগঞ্জ বিএসএফ ক্যাম্পের উত্তর পাশ থেকে গুলিতে নিহত আব্দুর রাজ্জাকের মরদেহ ভারতের সীমান্ত রক্ষী বাহিনী নিয়ে গেছে।

তবে আব্দুর রাজ্জাকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার চাচা হাবিবুর রহমান সবুজ। তিনি জানান, আব্দুর রাজ্জাকের মরদেহ ফেরত আনার জন্য তারা বিজিবির কাছে আবেদন করেছেন।

সীমান্ত সূত্র জানায়, আব্দুর রাজ্জাক দীর্ঘদিন নদীপথে ভারত থেকে গরুসহ অবৈধ মালামাল আনা নেওয়ার কাজ করতেন।

বিজিবির বসন্তপুর বিওপির হাবিলদার খলিলুর রহমান জানান, আব্দুর রাজ্জাকের মৃত্যুর বিষয়টি উল্লেখ করে পরিবারের পক্ষ থেকে বিজিবিকে জানানো হয়েছে। তাদের পত্র আমলে নিয়ে বিএসএফকে চিঠি দেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
সীমান্ত ইস্যুতে মন্তব্য করে তোপের মুখে নেপালের প্রধানমন্ত্রী, পদত্যাগ দাবি
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম