সাতক্ষীরায় র‌্যাব সদস্যদের ওপর হামলা, আহত ৫

সাতক্ষীরা প্রতিনিধি
১৭ জুলাই ২০২১, ১৫:১৯আপডেট : ১৭ জুলাই ২০২১, ১৫:১৯

সাতক্ষীরার শ্যামনগরে স্থানীয়দের হামলায় তিন জন র‌্যাব সদস্যসহ কমপক্ষে পাঁচ জন আহত হয়েছেন। এ ঘটনায় চার জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে র‌্যাব। শুক্রবার (১৬ জুলাই) দিবাগত মধ্যরাতে হামলার কবল থেকে সোর্সদের উদ্ধারে গেলে সুন্দরবন সংলগ্ন রমজাননগর ব্রিজের নিচে এ ঘটনা ঘটে। শনিবার র‌্যাব সাতক্ষীরা ক্যাম্পের কমান্ডার মেজর শরিফুল আহসান এ তথ্য নিশ্চিত করেন।

রমজাননগর ইউনিয়নের ৮নং ওয়ার্ড সদস্য আব্দুল হামিদ লাল্টু জানান, র‌্যাবের কাছে চোরাচালানি পণ্য ধরিয়ে দেওয়ার অভিযোগে র‌্যাবের স্থানীয় সোর্স সাদেক, মনিরুল ও রবিউলের ওপর রমজাননগর ব্রিজ এলাকায় হামলা চালায় মুজিবল হকের নেতৃত্বে স্থানীয় চোরাকারবারিরা। সংবাদ পেয়ে তিনটি মোটরসাইকেলে আসেন ছয় র‌্যাব সদস্য। রমজাননগর ব্রিজ এলাকায় পৌঁছালে তাদের ওপর আবারও হামলা চালায় চোরাকারবারিরা। এতে তিন র‌্যাব সদস্যসহ কমপক্ষে পাঁচ জন আহত হন।

শ্যামনগর থানার ওসি নাজমুল কবির জানান, সোর্সদের ওপর স্থানীয়দের হামলায় এ ঘটনা ঘটেছে। সোর্সদের উদ্ধারে গেলে দ্বিতীয়বারের হামলায় তিন জন র‌্যাব সদস্য আহত হয়েছেন।

র‌্যাব সাতক্ষীরা ক্যাম্পের কমান্ডার জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় কয়েকজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানাবেন বলে জানান তিনি। 

/এমএএ/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
আমির হামজার পরিবারের ওপর হামলার নিন্দা জামায়াতের
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম