ঈদের বন্ধের মধ্যেও চালু থাকবে অক্সিজেন আমদানি

বেনাপোল প্রতিনিধি
২০ জুলাই ২০২১, ১৩:২৬আপডেট : ২০ জুলাই ২০২১, ১৩:৩২

ঈদুল আজহার বন্ধের মধ্যেও জরুরি সেবার অংশ হিসেবে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে ভারত থেকে অক্সিজেন আমদানি চালু থাকবে।

মঙ্গলবার (২০ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করে বেনাপোল কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার ড. নেয়ামুল ইসলাম জানান, ঈদুল আজহা উপলক্ষে বেনাপোল-পেট্রাপোল বন্দর চার দিন আমদানি-রফতানি বন্ধ থাকবে। তবে দেশে মহামারি করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় অক্সিজেনের চাহিদাও বেড়েছে। চাহিদা মেটাতে বন্ধের মধ্যেও অক্সিজেন আমদানি সচল থাকবে। এছাড়া আমদানিকারকরা যাতে অক্সিজেন দ্রুত খালাস নিতে পারেন সেজন্য কাস্টমস কর্মকর্তাদের দুইটি টিম প্রস্তুত রাখা হয়েছে।

বেনাপোল বন্দরের উপ-পরিচালক মামুন কবির তরফদার জানান, যেসব আমদানিকারকরা অক্সিজেনসহ জরুরি পণ্য আমদানি করে থাকে, তারা চাইলে এসব পণ্য ঈদের বন্ধের মধ্যেও আমদানি করতে পারবেন। এসব পণ্য যাতে দ্রুত খালাস নিতে পারেন সেজন্য আমদানিকারকদের সহযোগিতা করা হবে।

প্রসঙ্গত, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মঙ্গলবার (২০ জুলাই) থেকে শুক্রবার (২৩ জুলাই) পর্যন্ত ভারত থেকে বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রমসহ কাস্টমস ও বন্দরের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। ২৪ জুলাই (শনিবার) সকাল থেকে ফের আমদানি-রফতানি সচল হলেও সেদিন সাপ্তাহিক ছুটির কারণে বন্দর ও কাস্টমসের সব কার্যক্রম বন্ধ থাকবে।

/এফআর/
সম্পর্কিত
সবার জন্য চিকিৎসায় ব্যবহৃত অক্সিজেন নিশ্চিতে শক্তিশালী সুশাসন ও বিনিয়োগের আহ্বান
হাসপাতালের যন্ত্রপাতি নিয়মিত পরীক্ষার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর  
সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণে মৃত্যু বেড়ে ৬
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের