খুলনা বিভাগে করোনায় মৃত্যু কমেছে, বেড়েছে শনাক্ত

খুলনা প্রতিনিধি
০২ আগস্ট ২০২১, ১৭:৩০আপডেট : ০২ আগস্ট ২০২১, ১৭:৩০

খুলনা বিভাগে করোনায় মৃত্যু কমেছে। গত ২৪ ঘণ্টায় ২৬ জন মারা গেছেন। আর এই সময়ে করোনা শনাক্ত হয়েছে এক হাজার ৩৭৩ জনের। সোমবার (২ আগস্ট) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে রবিবার (১ আগস্ট) বিভাগে ৪০ জনের মৃত্যু এবং ৮৮০ জনের করোনা শনাক্ত হয়েছিল।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সাত জন করে মৃত্যু হয়েছে খুলনা ও কুষ্টিয়ায়। যশোর ও মেহেরপুরে তিন জন করে, মাগুরা ও ঝিনাইদহে ২ জন করে, বাগেরহাট ও চুয়াডাঙ্গায় এক জন করে মারা গেছেন।

করোনাভাইরাস সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট ৯৫ হাজার ১৮৫ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় মারা গেছেন দুই হাজার ৪৫৪ জন। সুস্থ হয়েছেন ৭১ হাজার ৪৯৪ জন।

খুলনায় নতুন শনাক্ত ১৬৯ জন। মোট শনাক্ত ২৪ হাজার ১৩৪। মারা গেছেন ৬৩৬ জন এবং সুস্থ হয়েছেন ১৮ হাজার ১৬১ জন। বাগেরহাটে নতুন শনাক্ত ৭০ জন। মোট শনাক্ত ছয় হাজার ১৪১। মারা গেছেন ১২৭ জন এবং সুস্থ হয়েছেন পাঁচ হাজার ৪২৫ জন।

গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় ৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। মোট শনাক্ত পাঁচ হাজার ৭৭৬। মারা গেছেন ৮৫ জন। আর চার হাজার ৫১৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

যশোরে ২৪ ঘণ্টায় ১৫৫ জনের করোনা শনাক্ত। মোট শনাক্ত ১৮ হাজার ৯৮১। মারা গেছেন ৩৫৪ জন। আর ১৪ হাজার ৬৫৩ জন সুস্থ হয়েছেন। নড়াইলে নতুন শনাক্ত ৪৭। মোট শনাক্ত চার হাজার ১৮৯। ৯৪ জন  মারা গেছেন এবং তিন হাজার ৩২১ জন সুস্থ হয়েছেন।

মাগুরায় আরও ৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে। মোট শনাক্ত তিন হাজার ১৮৪। মারা গেছেন ৬৯ জন এবং সুস্থ হয়েছেন দুই হাজার ৪৩ জন। ঝিনাইদহে আরও ১৯৪ জনের করোনা শনাক্ত হয়েছে। মোট শনাক্ত সাত হাজার ৮৪৮। মারা গেছেন ২০৯ জন এবং সুস্থ হয়েছেন চার হাজার ৭৫৭ জন।

গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় ৪৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। মোট শনাক্ত ১৪ হাজার ৮৯৫। মারা গেছেন ৫৭৬ জন এবং সুস্থ হয়েছেন ১১ হাজার ৩০৬ জন। চুয়াডাঙ্গায় নতুন শনাক্ত ৫৭। মোট ছয় হাজার ১০৩ জনের করোন শনাক্ত হয়েছে। মারা গেছেন ১৬৪ জন এবং সুস্থ হয়েছেন চার হাজার ১০৬ জন।

মেহেরপুরে ২৪ ঘণ্টায় ৭০ জনের করোনা শনাক্ত। মোট শনাক্ত তিন হাজার ৯৩৪। মারা গেছেন ১৪০ জন। আর এ পর্যন্ত তিন হাজার ২০৩ জন সুস্থ হয়েছেন।

/এসএইচ/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের