যশোর জেনারেল হাসপাতালে আরও ৭ জনের মৃত্যু

যশোর প্রতিনিধি
০৪ আগস্ট ২০২১, ১২:৫৩আপডেট : ০৪ আগস্ট ২০২১, ১২:৫৩

গত ২৪ ঘণ্টায় যশোর জেনারেল হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত আরও সাতজনের মৃত্যু হয়েছে। তারা সবাই হাসপাতালটির রেড জোনে ভর্তি ছিলেন।

বুধবার (৪ আগস্ট) সকালে যশোর জেনারেল হাসপাতালের উপসেবা তত্ত্বাবধায়ক ফেরদৌসী বেগম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, যশোর জেনারেল হাসপাতালের রেড জোনে আজ ভর্তি রয়েছেন ৯‌৭ জন এবং ইয়েলো জোনে ২৫ জন।

নিহতদের মধ্যে তিনজন নারী ও চারজন পুরুষ। যাদের বয়স ৩২ থেকে ৭০ বছরের মধ্যে। এর মধ্যে একজন মাগুরা ও একজন ঝিনাইদহের, বাকিরা যশোরের বাসিন্দা।

এদিকে, আজ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ৪৮৪টি নমুনা পরীক্ষায় ১০৮ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২২ শতাংশ।

/এফআর/
সম্পর্কিত
যশোরে সাপের কামড়ে স্কুলশিক্ষার্থীর মৃত্যু
শিশুর শরীরে বার্ড ফ্লু সন্দেহে যশোরে আইইডিসিআর টিম
৫ কোটি টাকার টেন্ডার না পেয়ে হাসপাতালের তত্ত্বাবধায়কের শার্টের কলার ধরলেন বিএনপি নেতা
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম