খুলনায় প্রস্তুত ৩০৭ বুথ, টিকা পাবে ৬১৪০০ জন

খুলনা প্রতিনিধি  
০৫ আগস্ট ২০২১, ১৫:৫৯আপডেট : ০৫ আগস্ট ২০২১, ১৬:০৬

খুলনায় আগামী ৭ আগস্ট সর্বনিম্ন ২৫ বছর বয়সীদের করোনার টিকা দেওয়া হবে। এদিন স্পট রেজিস্ট্রেশন করে টিকা নেওয়া যাবে। খুলনা মহানগর ও জেলায় টিকা প্রদানে ৩০৭টি বুথ প্রস্তুত করা হয়েছে। এসব বুথে একদিনে ৬১ হাজার ৪০০ জনকে টিকা দেওয়া হবে।

খুলনার সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ জানান, আগের ঘোষণায় ৭ আগস্ট থেকে ১৮ বছর পর্যন্ত গণটিকা প্রদানের কথা বলা হয়েছিল। কিন্তু সেটা একটু পরিবর্তন করা হয়েছে। নতুন সিদ্ধান্তে ৭ আগস্ট ২৫ বছর বা তার বেশি বয়সীদের টিকা দেওয়া হবে। যদি কারও রেজিস্ট্রেশন করা থাকে তাহলে ভালো, আর না থাকলে স্পটে রেজিস্ট্রেশন করে টিকা নেওয়ার সুযোগ থাকবে।

ইতোমধ্যে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ৩১টি ওয়ার্ডে ৯৩টি বুথ ও জেলার ৬৮টি ইউনিয়ন পরিষদমে ২০৪টি বুথ প্রস্তুত করা হয়েছে। টিকা প্রদানের কর্মীদেরও প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত টিকা প্রদান করা হবে। টিকাদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্নে বয়োজ্যেষ্ঠ, প্রতিবন্ধী  ও নারীদের প্রাধান্য দেওয়া হবে। 

কেসিসির স্বাস্থ্য বিভাগের কাছে ২৮ হাজার ৩৯ ডোজ মডার্না এবং পাঁচ হাজার ৪৭৮ ডোজ সিনোফার্মার টিকা মজুত রয়েছে। ২৫ বছরের ঊর্ধ্বে যে কোনও নারী-পুরুষ জাতীয় পরিচয়পত্র আনলেই রেজিস্ট্রেশন করে টিকা নিতে পারবেন।

খুলনা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়, কোভিশিল্ডের প্রথম ডোজ নিয়েছেন এক লাখ ৭৫ হাজার ৯৫৭ জন। এর মধ্যে পুরুষ এক লাখ চার হাজার ১৩৬ ও নারী ৭১ হাজার ৮২১ জন। ওই টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন এক লাখ ২৮ হাজার ২৫ জন। কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ পেয়েছেন ৭৮ হাজার ৩০১ পুরুষ ও ৪৯ হাজার ৭২৪ জন নারী। প্রায় ৪৮ হাজার মানুষ কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ পাওয়ার অপেক্ষায় রয়েছেন। 

খুলনায় সিনোফার্মের টিকার প্রথম ডোজ পেয়েছেন ৫৬ হাজার ৩০৮ জন। তিন হাজার ৫০৪ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন। খুলনা সিটি করপোরেশন এলাকায় মডার্নার টিকার প্রথম ডোজ পেয়েছেন ৪৫ হাজার ৫৭৯ জন।

/এসএইচ/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী