খুলনায় স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড

খুলনা প্রতিনিধি  
২২ আগস্ট ২০২১, ১৭:২২আপডেট : ২২ আগস্ট ২০২১, ১৭:২২

খুলনার দিঘলিয়ায় স্ত্রী মিনা রানী পোদ্দার হত্যা মামলায় স্বামী পরিমল বাইনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

রবিবার (২২ আগস্ট) খুলনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন। এ সময় আদালতে উপস্থিত ছিলেন না পরিমল বাইন। তিনি পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

মামলাটি পরিচালনাকারী রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এনামুল হক জানান, দিঘলিয়া উপজেলার বাসিন্দা পরিমল বাইনের একাধিক বিয়ের ঘটনা জেনে ফেলেন মিনা রানী। এরপর থেকে সংসারে অশান্তি শুরু হয়। মিনা রানীকে হত্যার পরিকল্পনা করেন পরিমল। ১০ হাজার টাকা দিয়ে খুনি ভাড়া করে বাসায় নিয়ে আসেন। ২০১৬ সালের ১৩ এপ্রিল রাতে দা দিয়ে মিনা রানীর শরীর থেকে মাথা আলাদা করে ফেলা হয়। পরে ১৬ এপ্রিল দিঘলিয়া থানাধীন পদ্মবিলা ও বামনডাঙ্গা বিলের মাঝে আত্রাই নদীর সংযোগস্থলে তার মস্তকবিহীন লাশ উদ্ধার করে পুলিশ। 

তিনি আরও জানান, এ ঘটনায় অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে দিঘলিয়া থানায় মামলা করা হয়। ২০১৭ সালের ২০ জুন পরিমলসহ দুই জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক মীর আতাহার আলী।

/এসএইচ/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
জামায়াত নেতার ছেলের ছুরিকাঘাতে বিএনপির কর্মীর মৃত্যুর অভিযোগ
চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে যুবককে কুপিয়ে হত্যা করলো কারা?
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম