ফার্মেসিতে মিললো ইয়াবার বিকল্প ওষুধ, আটক ১ 

খুলনা প্রতিনিধি
০২ সেপ্টেম্বর ২০২১, ০৯:৫০আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২১, ০৯:৫০

খুলনা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ক্ষতিকর ইয়াবার বিকল্প হিসেবে ব্যবহৃত ওষুধসহ একজনকে আটক করেছে। বুধবার (১ আগস্ট) রাতে মহানগরীর শান্তিধাম মোড় এলাকার এক ফার্মেসিতে অভিযান চালিয়ে বিক্রি নিষিদ্ধ দুই ধরনের ওষুধ জব্দ করা হয়। এসময় ফার্মেসির মালিক মোস্তাফিজুর রহমান (৪৫) নামে একজনকে আটক করা হয়।

অধিদফতরের ‘খ’ সার্কেলের পরিদর্শক মো. আতাউর রহমান বলেন, ফার্মেসি থেকে ইয়াবার বিকল্প হিসেবে সরকারিভাবে বিক্রি নিষিদ্ধ ওষুধ বিক্রি হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিক্রি নিষিদ্ধ ওষুধ সউদ্ধার হয়। এ ঘটনায় ফার্মেসির মালিক মোস্তাফিজুরকে আটক করা হয়। এসময় ইয়াবার বিকল্প হিসেবে ব্যবহার হওয়া নিষিদ্ধ ওষুধ চড়া দামে বিক্রির বিষয়টি স্বীকার করেন তিনি।

ফার্মেসি মালিক আরও জানান, জব্দ হওয়া ওষুধ ‘খ’ শ্রেণির তফসিলভুক্ত মাদক হিসেবে চিহ্নিত হয়েছে। ওই ওষুধে ইয়াবার অ্যামফিটামিন উপাদান থাকায় সেবনকারীদের ফুসফুস দ্রুত নষ্ট হয়ে যায়। যা ইয়াবার থেকেও ভয়ঙ্কর।

/টিটি/
সম্পর্কিত
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
এ যেন ‘গাঁজার সিলিন্ডার’
মাদকসহ গ্রেফতার বিএনপি নেতাকে আজীবনের জন্য বহিষ্কার
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে