চোরকে গণপিটুনি, উদ্ধারে গিয়ে ৩ পুলিশ আহত

কুষ্টিয়া প্রতিনিধি
০২ সেপ্টেম্বর ২০২১, ১৫:৫৩আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২১, ১৫:৫৩

কুষ্টিয়ার মিরপুরে চোর সন্দেহে স্বপন (২২) নামের এক যুবককে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী। এ সময় ঘটনাস্থলে পুলিশ গেলে তাদের ওপরও হামলা করা হয়। এতে উপ-পরিদর্শকসহ (এসআই) তিন পুলিশ আহত হয়েছেন।

বুধবার (০১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আমলা ইউনিয়নের কচুবাড়িয়া এলাকায় ঘটনাটি ঘটে। এতে স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলামসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।

আহত পুলিশ সদস্যরা হলেন- মিরপুর থানার এসআই হাফিজুর রহমান, এএসআই কামরুজ্জামান ও কনস্টেবল জামিরুল ইসলাম। এছাড়া গণপিটুনিতে আহত যুবক স্বপন ভেড়ামারা উপজেলার ফারাকপুর এলাকার মৃত সামসুল হকের ছেলে।

স্থানীয় বাসিন্দা সাইদুল ইসলাম সবুজ বলেন, মোটর চুরির কারণে চোরকে ধরে এলাকাবাসী মারধর করছিল। এ সময় পুলিশ ঘটনাস্থলে আসে। তখন স্থানীয় কয়েকজন পুলিশের ওপর হামলা করে। এরপর পুলিশ চোর ও হামলাকারীদের ধরে নিয়ে যায়।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার রাতে কয়েকজন মোটর চুরি করতে গেলে গ্রামবাসী তাদের ধাওয়া দেয়। এরপর তাদের মধ্য থেকে স্বপনকে আটক করে স্থানীয়রা। চোর ধরা পড়েছে- এমন সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে গ্রামবাসী জড়ো হলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলামসহ পাঁচজনকে আটক করে।

ওসি আরও জানান, আহত পুলিশ কনস্টেবল জামিরুল ইসলাম মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

/এফআর/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি