মাদক ব্যবসায়ীর হাঁসুয়ার কোপে পুলিশ কর্মকর্তা আহত

যশোর প্রতিনিধি
১০ সেপ্টেম্বর ২০২১, ২৩:৪২আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২১, ২৩:৪২

যশোরের চৌগাছায় মাদক উদ্ধারে গিয়ে মাদক ব্যবসায়ীদের হাঁসুয়ার কোপে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জিতু আলী আহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার চাঁদপাড়া পূর্বপাড়া গ্রামের ফজলুর রহমানের মেহগনি বাগানের পাশে এ ঘটনা ঘটে।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম শুক্রবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে জানান, আহত জিতু আলী বর্তমানে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। ওই ঘটনার পর রাতেই এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে চাঁদপাড়া পূর্বপাড়া গ্রামের মাদক ব্যবসায়ী দুই ভাই শাহিন আলম পাপ্পু (৩৩) ও জাকির হোসেন রাসেল (৩০) এবং ওই গ্রামের সোহাগ মণ্ডলসহ (২৯) আরও কয়েকজন গ্রামের ফজলুর রহমানের মেহগনি বাগানের পাশে মাদকের লেনদেন করছিল। গোপন সংবাদ পেয়ে রাত ৯টার দিকে চার পুলিশ সদস্য সেখানে হানা দেন। এ সময় এএসআই জিতু আলী এক মাদক ব্যবসায়ীকে জাপটে ধরলে আরেকজন হাঁসুয়া দিয়ে তার কপালের ডান দিকে কোপ মারেন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় রাতেই অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী শাহিন আলম পাপ্পুকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে ২০ বোতল ফেনসিডিল ও হামলায় ব্যবহৃত হাঁসুয়া উদ্ধার করা হয়েছে। পুলিশের ওপর হামলা ও মাদক উদ্ধারের ঘটনায় দুইটি মামলা হয়েছে।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আহত পুলিশ কর্মকর্তা বর্তমানে সুস্থ আছেন। তবে আটক মাদক ব্যবসায়ীর নাম বলতে চাননি তিনি।

/এফআর/
সম্পর্কিত
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে