মাগুরায় বাস খাদে পড়ে ৪ যাত্রী নিহত, আহত ৫০

মাগুরা প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০২১, ১৭:১২আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, ২০:৫৯

মাগুরায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চার যাত্রী নিহত ও অন্তত ৫০ জন আহত হয়েছেন। রবিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে মাগুরা-যশোর সড়কের শালিখা উপজেলার রামকান্তপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- বাসের হেলপার মামুন হোসেন (৩০), নাজমা খাতুন (৩০) ও সহিরুন বেগম (৪৫)।

পুলিশ ও এলাকাবাসী জানায়, যশোর থেকে মাগুরাগামী বিসমিল্লাহ পরিবহনের যাত্রীবাহী বাসটি দুপুর আড়াইটার দিকে ঘটনাস্থল কেষ্টপুরে এসে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।

মাগুরা শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হোসেন আল মাহমুদ বলেন, খবর পেয়ে শালিখা থানা পুলিশসহ মাগুরা, শালিখা ও যশোরের দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করে। চারজনের লাশ উদ্ধার  করা হয়েছে। আহতদের মাগুরা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। লাশ ময়নাতদন্তে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি হোসেন আল মাহমুদ।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম