নিজ ঘরে রাবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ

যশোর প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০২১, ১১:২০আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ১৫:৪৪

যশোরের ঝিকরগাছায় নিজ ঘর থেকে ইমরুল কায়েস পরাগ (২৩) নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেয় পরিবারের লোকজন।

ইমরুল কায়েস ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের বিশেহরি গ্রামের শহীদুল ইসলামের ছেলে। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

স্থানীয়রা জানায়, মায়ের কাছে ডিএসএলআর ক্যামেরা চান ইমরুল কায়েস। ক্যামেরা কিনে দিতে দেরি হওয়ায় তিনি অভিমান করেন। গতরাতে খাবারও খাননি। রাত ২টার দিকে তার মা ঘরে ঢুকে দেখেন, ফ্যানের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আছেন।

ফেসবুকে হতাশা আর আত্মহত্যা নিয়ে পোস্ট করেন ইমরুল কায়েস

গঙ্গানন্দপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য শহিদুল ইসলাম বলেন, ছেলেটা কেন যে আত্মহত্যা করেছে, তা জানতে পারিনি। তার মা একটি বেসরকারি সংস্থায় (এনজিও) চাকরি করেন। শুনেছি ছেলেটি একটি ক্যামেরা কিনে দিতে বলেছিল। ক্যামেরা দিতে দেরি হওয়ায় অভিমানে সে আত্মহত্যা করতে পারে।

কিছু দিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কয়েকদিন ধরে হতাশা আর আত্মহত্যা নিয়ে পোস্ট করেন ইমরুল কায়েস।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা এখনই বলা যাচ্ছে না।

/এসএইচ/
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম