শৈলকুপায় সাপের কামড়ে দুই জনের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০২১, ১৬:২৫আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২১, ১৬:২৫

ঝিনাইদহের শৈলকুপায় বিষধর সাপের কামড়ে নারীসহ দুই জনের মৃত্যু হয়েছে। রবিবার রাতে শৈলকুপা উপজেলার রঘুনন্দনপুর ও দক্ষিণ মনোহরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত দুজন হলেন– রঘুনন্দনপুর গ্রামের আবুল হোসেন জোয়ারদারের ছেলে মোকাদ্দেস হোসেন (৬৫) এবং দক্ষিণ মনোহরপুর গ্রামের আজগার আলির স্ত্রী রোক্সনা বেগম (৪৫)।

মৃত মোকাদ্দেস হোসেনের ছোট ভাই হাবিবুর রহমান জানান, ভোর সাড়ে ৪টার দিকে তার ভাই টয়লেটে যান। সেখানে গোখরা সাপ তাকে দংশন করে। প্রথমে তাকে স্থানীয় ওঝার কাছে নিয়ে যাওয়া হয়। ওঝা ঝাঁড়ফুক করার পর তার শারীরিক অবস্থার অবনতি হয়। সেখান থেকে তাকে সকাল ৮টার দিকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

শৈলকুপা হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. কনক জানান, তার পায়ে দুটি দংশনের চিহ্ন রয়েছে। স্থানীয় কবিরাজ দেখিয়ে রোগীকে অনেক দেরিতে হাসপাতালে আনা হয়েছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

অপরদিকে, নিত্যানন্দপুর ইউনিয়নের ইউপি সদস্য বলাই কুমার বিশ্বাস জানান, দক্ষিণ মনোহরপুর গ্রামের গৃহবধূ রোক্সনা বেগম ঘরে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে তাকে সাপে কামড় দেয়। যন্ত্রণা শুরু হলে স্বজনরা তাকে প্রথমে গ্রাম্য ওঝার কাছে নিয়ে যান। পরে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

/এমএএ/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের