সড়ক চার লেন করা নিয়ে নড়াইলে দুপক্ষের মাঝে উত্তেজনা

নড়াইল প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০২১, ১৮:১৬আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২১, ১৮:১৬

নড়াইল শহরের প্রস্তাবিত সড়কটি চার লেনে উন্নীত করার পক্ষে-বিপক্ষে মানববন্ধন কর্মসূচিকে কেন্দ্র করে শহরে টান টান উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে জেলা প্রশাসন ও পুলিশ। সোমবার (২৭ সেপ্টেম্বর) সকালে চার লেনে উন্নীত করার পক্ষে-বিপক্ষের লোকজন শহরের রূপগঞ্জ এলাকায় মানববন্ধন কর্মসূচির ডাক দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরের গুরুত্বপূর্ণ স্থানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

চার লেনে উন্নীত করার পক্ষে অনুষ্ঠিত মানববন্ধনে সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার বাবা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা গোলাম মর্তুজা স্বপন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি সরদার আলমগীর হোসেন আলম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তারিকুল ইসলাম উজ্জ্বল, সাধারণ সম্পাদক এস এম পলাশ প্রমুখ উপস্থিত ছিলেন।

সড়ক চার লেন করা নিয়ে নড়াইলে দুপক্ষের মাঝে উত্তেজনা অপরদিকে, চার লেন না করার জন্য জেলা যুবলীগের আহ্বায়ক মো. ওয়াহিদুজ্জামানসহ পৌর সুপার মার্কেটের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করেন। ব্যবসায়ীরা শতাধিক দোকান সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বন্ধ রাখেন।

জেলা যুবলীগের আহ্বায়ক জানান, প্রতিপক্ষ তার ব্যক্তিগত পাজেরো জিপ গাড়িটি ভাঙচুর করে ব্যাপক ক্ষতিসাধন করে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি