এবার কুষ্টিয়ায় একই বিদ্যালয়ের ২ ছাত্রী করোনায় আক্রান্ত

কুষ্টিয়া প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর ২০২১, ১২:৪৬আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ১২:৫৬

কুষ্টিয়ার খোকসায় এসএসসি পরীক্ষার্থীসহ এক বিদ্যালয়ের দুই ছাত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল হক বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

স্থানীয় শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, গত শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা পরীক্ষা করানো হলে, উপজেলা সদরের খোকসা জানিপুর পাইলট বালিকা বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ও নবম শ্রেণির এক ছাত্রীর রিপোর্ট পজিটিভ আসে। করোনা আক্রান্ত এসএসসি পরীক্ষার্থী ২৫ সেপ্টেম্বর ও নবম শ্রেণির ছাত্রী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত শ্রেণিকক্ষে উপস্থিত ছিল।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছালমা খাতুন জানান, দুই ছাত্রী সম্পর্কে চাচাতো বোন। তাদের পরিবারের একাধিক সদস্য করোনায় আক্রান্ত। তারা বাড়ি থেকে আক্রান্ত হয়েছে। করোনায় আক্রান্ত ছাত্রীরা যেসব শ্রেণিতে পড়ে, ওইসব শ্রেণির শিক্ষার্থীদের নমুনা পরীক্ষা করার কথা ভাবা হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুজ্জামান বলেন, আক্রান্ত শিক্ষার্থীদের একজনের বয়স ১৬ অপরজনের ১৭ বছর। 

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল হক জানান, আক্রান্ত দুই শিক্ষার্থী ভালো আছে। তারা বাড়িতেই চিকিৎসা নিচ্ছে। আমরা পর্যবেক্ষণ করছি। পরিস্থিতি খারাপ হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

/এসএইচ/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান