বিএনপি-জামায়াতের ইন্ধনেই কুমিল্লার ঘটনা: হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি 
১৪ অক্টোবর ২০২১, ১৭:২০আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ১৭:২১

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, কুমিল্লায় যেটা ঘটেছে, সেটা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। এটা সুপরিকল্পিতভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি ধ্বংসে ঘটানো হয়েছে। যারা দেশের উন্নয়ন অগ্রগতিতে ঈর্ষাকাতর, সেই বিএনপি-জামায়াত জোটের ইন্ধনেই এই ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুরে কুষ্টিয়ার পিটিআই রোডের নিজ বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

হানিফ বলেন, একটা মন্দিরে দুর্গোৎসব হচ্ছে, সেখানে কোনও হিন্দু ধর্মের লোক পবিত্র কোরআন শরীফ রাখবে, সেটা পাগল ছাড়া কেউ বিশ্বাস করবে না। এটা রাখা হয়েছে যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে দেশকে অস্থিতিশীল করা যায়।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, সরকার ইতোমধ্যে এ ব্যাপারে শক্ত পদক্ষেপ নিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সব এজেন্সি মাঠে রয়েছে। আমরা পরিষ্কারভাবে বার্তা দিতে চাই, যারা এই ধরনের ঘটনা ঘটিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে দেশকে অস্থিশীল করতে চায়, তাদের কঠোর হাতে দমন করা হবে।

/এসএইচ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের