বাগেরহাটে ১৮টি হরিণের চামড়াসহ আটক ২

বাগেরহাট প্রতিনিধি
১৫ অক্টোবর ২০২১, ২১:১৬আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ২১:১৬

বাগেরহাটে ১৮টি হরিণের চামড়াসহ দুই চোরাকারবারিকে আটক করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাগেরহাট সদর উপজেলার বারাকপুর বাজারের কাশেম প্লাজায় অভিযান চালিয়ে হরিণের চামড়াসহ তাদের আটক করা হয়। এ সময় চোরাকারবারিদের ব্যবহৃত ২টি মেবাইল ফোন ও নগদ দুই হাজার টাকা জব্দ করেন র‌্যাব-৬ এর সদস্যরা। শুক্রবার (১৬ অক্টোবর) র‌্যাব-৬ খুলনার সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি  বজলুর রশীদ এ তথ্য জানান।

আটক ব্যক্তিরা হলেন— বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার বহরবনিয়া এলাকার মৃত রফিজ উদ্দিন ফরাজীর ছেলে আব্দুল হাকিম (৫০) এবং শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের মৃত আলী মিয়ার  ছেলে মো.কামরুল ইসলাম (৩৫)।

শুক্রবার বিকালে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে র‌্যাব। একইসঙ্গে  হরিণের জব্দ করা চামড়াসহ আটক ব্যক্তিদের বাগেরহাট মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৬ খুলনার সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি  বজলুর রশীদ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকালে বারাকপুর বাজারের কাশেম প্লাজায় অভিযান চালিয়ে দুই চোরাকারবারিকে হরিণের চামড়াসহ আটক করা হয়।’ শুক্রবার মামলা দায়েরের পর তাদেরকে বাগেরহাট মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

এর আগে চলতি বছরের ২৩ জানুয়ারি বাগেরহাট জেলা পুলিশ শরণখোলা থেকে ১৯টি হরিণের চামড়াসহ দুই চোরাকারবারিকে আটক করা হয়েছিল।

 

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম