গলায় মার্বেল আটকে এক বছরের শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি
২৭ অক্টোবর ২০২১, ২১:৩৩আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ২১:৩৩

চুয়াডাঙ্গায় গলায় মার্বেল আটকে সোয়াইদ হোসেন (১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার বেলগাছী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সে বেলগাছী গ্রামের রাজমিস্ত্রি সোহাগ আলীর ছেলে।

পরিবারের সদস্যরা জানান, সন্ধ্যায় মার্বেল নিয়ে খেলছিল শিশু সোয়াইদ। এ সময় সে একটি মার্বেল মুখে দিলে তা গলায় আটকে যায়। এতে শিশুটি কান্নাকাটি শুরু করে। পরিবারের লোকজন তার গলায় কোনও কিছু আটকে আছে কি-না সেটি দেখতে গেলে জ্ঞান হারিয়ে ফেলে। পরে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাদিয়া আক্তার বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটি মারা গেছে।’

চুয়াডাঙ্গা সদর থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ‘এখন পর্যন্ত বিষয়টি আমাদের কেউ জানায়নি।’

/এফআর/
সম্পর্কিত
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী