কবে প্রণোদনা পাবেন খুলনার ৮০৩ নার্স?

হেদায়েৎ হোসেন, খুলনা
০৫ নভেম্বর ২০২১, ২৩:৩০আপডেট : ০৫ নভেম্বর ২০২১, ২৩:৩৭

খুলনায় করোনাকালীন ঝুঁকিপূর্ণ দায়িত্ব পালনকারী ৮০৩ নার্স এখনও প্রণোদনা পাননি। এর মধ্যে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ৪৮২, শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের ১৭৩ ও খুলনা সিভিল সার্জন অফিসের আওতায় ১৪৮ নার্স রয়েছেন।

মন্ত্রণালয়ে চিঠির পর চিঠি দিয়েও প্রণোদনা পাচ্ছেন না তারা। গত বছর খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ১০ জনের নামে প্রণোদনার পাঁচ লক্ষাধিক টাকা বরাদ্দ এসেছিল। কিন্তু কারা পাবেন তা নির্দিষ্ট করা না থাকায় সে অর্থ ফেরত পাঠানো হয়।

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক রবিউল ইসলাম বলেন, ‘আমরা প্রণোদনার জন্য মন্ত্রণালয়ে চিঠির পর চিঠি দিয়েই যাচ্ছি। এখনও বরাদ্দ পাইনি। গত বছর ১০ জনের বরাদ্দ এলেও তালিকা নির্দিষ্ট না থাকায় তা ফেরত দেওয়া হয়। এখন পর্যন্ত আর কোনও বরাদ্দ আসেনি।’

কবে প্রণোদনা পাবেন খুলনার ৮০৩ নার্স?

খুলনার সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ বলেন, ‘সিভিল সার্জন অফিসের আওতাভুক্ত হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪৮ নার্স করোনাকালীন দায়িত্ব পালন করেছেন। কিন্তু একাধিকবার চিঠি দেওয়ার পরও এখন পর্যন্ত কোনও ধরনের বরাদ্দ পাওয়া যায়নি। আবার তালিকা পাঠানোর প্রক্রিয়া চলছে।’

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত সেবা তত্ত্বাবধায়ক রাবেয়া পারভীন বলেন, ‘হাসপাতাল থেকে করোনাকালীন দায়িত্ব পালন করেছেন ৪৮২ নার্স। যাদের তালিকা পাঠানো হয়েছিল। এখনও বরাদ্দ আসেনি। কবে প্রণোদনা পাবেন নার্সরা তা আমাদের জানা নেই।’

শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালে করোনাকালীন দায়িত্ব পালন করেছেন ১৭৩ নার্স। তারা এখনও প্রণোদনা পাননি।

আবু নাসের হাসপাতালের হিসাবরক্ষক শহিদুল ইসলাম বলেন, ‘নার্সদের জন্য প্রণোদনার অর্থ ছাড় করা হয়েছে। এখন আয়কর কর্তন সংক্রান্ত নির্দেশনার অপেক্ষায় আছি। নির্দেশনা পেলেই নার্সদের প্রণোদনার অর্থ দেওয়া হবে।’

/এএম/এফআর/
সম্পর্কিত
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি