‘ব্রেকআপ’ হওয়ায় ২ সন্তানের জনকের আত্মহত্যা

যশোর প্রতিনিধি
০৭ নভেম্বর ২০২১, ১৭:৫৯আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১৮:০৫

প্রেমিকার সঙ্গে ‘ব্রেকআপ’ হওয়ায় বিল্লাল হোসেন (২২) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এ ঘটনার পর তার কথিত প্রেমিকাও (২০) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা চালান বলে জানা গেছে।

শনিবার (৬ নভেম্বর) রাতে যশোর শহরের খড়কী শাহ আব্দুল করিম রোড এলাকায় এই ঘটনা ঘটে। ওই নারী যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

স্থানীয়রা জানায়, দুই সন্তানের জনক বিল্লাল মুরগির ব্যবসা করতেন। তার সঙ্গে এলাকার এক নারীর দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। শনিবার সকালে তাদের বিচ্ছেদ হয়ে যায়। এই ঘটনায় বিল্লাল রাত সাড়ে ৭টার দিকে ঘরের আড়াতে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। লাশ যশোর জেনারেল হাসপাতালে রয়েছে। এই ঘটনা জানতে পেরে রাত ১২টার দিকে গলায় ফাঁস দেন ওই তরুণী। তবে বাড়ির লোকজন টের পেয়ে তাকে দ্রুত নামিয়ে হাসপাতালে ভর্তি করেন।

বিল্লালের বড়ভাই কালাম শেখ জানান, প্রেমের ফাঁদে ফেলে বিল্লালের কাছ থেকে বেশকিছু টাকা হাতিয়ে নিয়েছেন ওই তরুণী। গতকাল তাদের মধ্যে ঝামেলা হয়। এরপর টাকা ফেরৎ না পেয়ে রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বিল্লাল। 

হাসপাতালে চিকিৎসাধীন ওই তরুণী বলেন, ‘বিল্লাল আমাকে ভালবাসতো। কিন্তু আমি তাকে পাত্তা দিতাম না। গতকাল সে আত্মহত্যা করে। এরপর থেকে তার স্বজনরা আমাকে দুষছেন। আমাকে অকথ্য ভাষায় গালিগালাজও করেছেন। সে কারণে আমি আত্মহত্যার চেষ্টা করি।’

বিল্লালের কাছ থেকে টাকা-পয়সা হাতিয়ে নেওয়ার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, এসব মিথ্যা। তার কাছ থেকে কোনও টাকা-পয়সা নেওয়ার প্রশ্নই আসে না।  

ওই তরুণীর বড়বোন বলেন, ‘বিল্লাল তাকে একতরফা ভালবাসতো। প্রায়ই বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতো। আমার বোনেরও স্বামী-সন্তান রয়েছে। বিল্লালেরও দুটি সন্তান রয়েছে। তাকে কয়েক দফা বুঝিয়েছি। কিন্তু সে কথা শোনেনি।’

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এম আব্দুর রশিদ জানান, লাশ ময়নাতদন্তের জন্যে মর্গে রাখা হয়েছে। আহত নারীর অবস্থা ২৪ ঘণ্টা পার না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না।  

যশোর কোতোয়ালি থানার ওসি মো. তাজুল ইসলাম বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনও অভিযোগ দেয়নি। এ বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।  

/এসএইচ/
সম্পর্কিত
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশাগ্রস্ত ছিলেন বসুন্ধরা সিটি থেকে পড়ে নিহত যুবক
ঋণের চাপে স্বামীর পর প্রাণ দিলেন স্ত্রীও
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান