অবৈধভাবে আসা কোটি টাকার শাড়ি-লেহেঙ্গা উদ্ধার

খুলনা প্রতিনিধি
১৮ নভেম্বর ২০২১, ১৬:১৪আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ১৬:১৪

অবৈধভাবে আসা সুন্দরবন থেকে এক কোটি টাকা মূল্যের বিদেশি শাড়ি, লেহেঙ্গা ও চাদর জব্দ করা হয়েছে। কোস্টগার্ড পশ্চিম জোন হলদিবুনিয়া খাল থেকে এসব বিদেশি কাপড় জব্দ করে। এ সময় চোরাচালানি দলের সদস্যরা সুন্দরবনের গহীনে পালিয়ে যায়।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বি এন খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেছেন।

এক বিজ্ঞপ্তিতে তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে বুধবার (১৭ নভেম্বর) দুপুর দেড়টা পর্যন্ত মোংলা থানাধীন হলদিবুনিয়া খাল সংলগ্ন এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ড অভিযান চালায়। এ সময় শুল্ক ফাঁকি দিয়ে সমুদ্রপথে আসা এক কোটি ১৫ হাজার টাকা মূল্যের অবৈধ বিদেশি শাড়ি, লেহেঙ্গা ও চাদর উদ্ধার করা হয়। এর মধ্যে ৮৩৩ পিস শাড়ি, ৫৯ পিস লেহেঙ্গা এবং ও ১০০ পিস চাদর  রয়েছে।

কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে চোর চক্রের সদস্যরা সুন্দরবনের ভেতরে পালিয়ে যায়। উদ্ধার মালামাল মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

/এফআর/
সম্পর্কিত
থানা থেকে নি‌খোঁজ সেই এসআই ২৪ দিন পর উদ্ধার
ভারতে প্রথমবার ‘জিহাদি ড্রাগ’ উদ্ধার, নেপথ্যে কারা
গাজীপুরের সেই মাদ্রাসাছাত্রীকে চার দিন পর উদ্ধার, গ্রেফতার ৭
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি