গভীর রাতে ঘরের দরজায় যুবককে হত্যা 

ঝিনাইদহ প্রতিনিধি
২৭ নভেম্বর ২০২১, ১০:০২আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ১১:০০

ঝিনাইদহের কালীগঞ্জে ছুরিকাঘাতে রেজাউল ইসলাম (৩৬) নামের এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার দিবাগত রাত (২৭ নভেম্বর) সাড়ে ৩টার দিকে উপজেলার দিঘারপাড়া গ্রামের নিজ বাড়িতে রেজাউলকে হত্যা করা হয়। নিহত রেজাউল ওই গ্রামের আবুল কাশেমের ছেলে। পেশায় রেজাউল একজন কৃষক। তার আপন ও জীবন নামের দুটি শিশু সন্তান রয়েছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৩টার দিকে চিৎকার শুনে রেজাউলের বাড়িতে ছুটে যান স্থানীয়রা। এ সময় রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নিহত রেজাউলের ৯ বছরের শিশু সন্তান আপন ইসলাম জানান, বাবা-মায়ের চিৎকারে ঘুম ভেঙে যায়। এরপর দরজার ফাঁক দিয়ে দেখি সাদা পাঞ্জাবি পরা কয়েকজন মানুষ বাবাকে ফেলে দেওয়ার চেষ্টা করছে।  

গভীর রাতে ঘরের দরজায় যুবককে হত্যা  নিহতের ভাই আনোয়ার হোসেন বলেন, রাতে খাওয়া-দাওয়া শেষে সবাই ঘুমিয়ে ছিলেন। রাত সাড়ে ৩ টার দিকে চিৎকার শুনে ছুটে এসে দেখি রেজাউলের গলা দিয়ে রক্ত বের হচ্ছে। এরপর উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর রহমান মিয়া বলেন, মরদেহ এখনও যশোর থেকে আসেনি। তদন্তের পর হত্যাকাণ্ডের কারণ জানা যাবে। 

/টিটি/
সম্পর্কিত
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
ডাম্বেল দিয়ে বড় ভাইকে হত্যা: কিশোর উন্নয়ন কেন্দ্রে ছোট ভাই
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম