পেট্রাপোল বন্দরে স্পট করোনা পরীক্ষায় যাত্রীদের দুর্ভোগ

বেনাপোল প্রতিনিধি
০১ ডিসেম্বর ২০২১, ১২:১২আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১২:১২

ভারতের পেট্রাপোল বন্দরে পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ স্পট করোনা পরীক্ষা করায় দুর্ভোগে পড়েছেন বেনাপোল স্থলবন্দর দিয়ে যাতায়াত করা বাংলাদেশি পাসপোর্ট  যাত্রীরা। বুধবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় এ কার্যক্রম শুরু করেছে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

জানা যায়, বুধবার সকালে ভারতীয় ইমিগ্রেশন বাংলাদেশি ৫০ জন পাসপোর্টধারী যাত্রীর স্পট করোনা পরীক্ষা করার জন্য নমুনা সংগ্রহ করছে। নমুনা নেওয়া ব্যক্তিদের মধ্যে কারও শরীরে করোনার উপস্থিতি না থাকলে আর কারও স্পট করোনার পরীক্ষা করা হবে না। তবে কেউ পজিটিভ হলে বাংলাদেশ থেকে ভারতে যাওয়া প্রত্যেক যাত্রীকে পরীক্ষা করা হবে।

ভারতফেরত বাংলাদেশি পাসপোর্ট যাত্রী গোপাল চন্দ্র বলেন, ‘আমি এক সপ্তাহ আগে ভারতে যাই। আজ দেশে ফেরার সময় দেখতে পেলাম, বাংলাদেশ থেকে যাওয়া প্রায় ৫০-৬০ জন যাত্রীকে করোনা পরীক্ষার জন্য বসিয়ে রাখা হয়েছে। এতে যাত্রীদের দীর্ঘ লাইন পড়ে গেছে।’

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাজু আহমেদ এ বিষয়ে বলেন, ‘শুনেছি পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ স্পট করোনা পরীক্ষা করছে। এর বেশি কিছু জানা নেই।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী