মোটরসাইকেলে বাসের ধাক্কা, প্রাণ গেলো যুবকের

যশোর প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০২১, ১৩:৩৯আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ১৩:৪৩

যশোরে বাসের ধাক্কায় শামিম হোসেন (২৫) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে তার চাচাতো ভাই নয়ন (১৫)।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দুপুর ১২টায় যশোর সদর উপজেলার বাহাদুরপুর এলাকায় (যশোর-মাগুরা সড়কে) এই দুর্ঘটনা ঘটে। নয়নকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শামিম যশোর সদরের নতুনহাট এলাকার মোমিনউদ্দিনের ছেলে। নয়ন শহরের পালবাড়ি গাজীরহাট এলাকার হাসান আলীর ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

হাসপাতালে চিকিৎসাধীন নয়ন জানায়, মোটরসাইকেলে শামিমের সঙ্গে যশোর সদরের হাশিমপুরে গিয়েছিল। দুপুর ১২টার দিকে ফেরার পথে বাহাদুরপুর এলাকায় বিপরীতমুখী একটি বাস মোটরসাইকেলে ধাক্কা দিলে রাস্তায় পড়ে যায় তারা। স্থানীয়রা উদ্ধার করে তাদেরকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার মুরসালিন রহমান জানান, সড়ক দুর্ঘটনায় আহত দুইজনের মধ্যে শামিম হাসপাতালে আসার আগেই শামিমের মৃত্যু হয়। নয়নের অবস্থা শঙ্কামুক্ত নয়। 

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, একটি প্রাইভেট কারকে সাইড দিতে গিয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই জন আহত হয়েছে। কেউ মারা গেছে কি-না এখনও জানতে পারিনি।

/এসএইচ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি