অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

যশোর প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০২১, ১৫:১৫আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ২০:১২

যশোরের ঝিকরগাছার নায়ড়া গ্রামের অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার দায়ে তার স্বামী আকিমুল ইসলামকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দুপুরে যশোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নীলুফার শিরিন এই রায় ঘোষণা করেন। এ সময় আকিমুল আদালতে উপস্থিত ছিলেন। তিনি নায়ড়া গ্রামের মৃত অহেদ আলীর ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মোস্তাফিজুর রহমান মুকুল জানান, যৌতুকের কারণে হালিমা খাতুনকে প্রায়ই শারীরিক নির্যাতন করতেন আকিমুল। এ কারণে বিভিন্ন সময় বাবার কাছ থেকে টাকা এনে স্বামীকে দিতেন হালিমা। সর্বশেষ আকিমুল ১৫ লাখ টাকা যৌতুক দাবি করে। ২০১৩ সালের ৩১ মে বাবার কাছ থেকে এক লাখ টাকার একটি চেক এনে দেন হালিমা। এরপর দাবিকৃত টাকা না পেয়ে তাকে মারধর করে। এতে অন্তঃসত্ত্বা হালিমার মৃত্যু হয়।

আকিমুল ও তার পরিবারের লোকজন মরদেহ ফেলে পালিয়ে যায়। প্রতিবেশীদের কাছ থেকে বিষয়টি জেনে হালিমার বাড়ির লোকজন পুলিশের সহায়তায় মরদেহ উদ্ধার করে। এরপর হালিমার বাবা লিয়াকত আলী বাদী হয়ে আকিমুল ইসলামের বিরুদ্ধে হত্যা মামলা করেন। সাক্ষ্যপ্রমাণ শেষে বিচারক আজ এই রায় দিয়েছেন।

/এসএইচ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি