হাসপাতালের সব অনিয়ম দূর করতে হবে: এমপি মাশরাফি

নড়াইল প্রতিনিধি
১৯ ডিসেম্বর ২০২১, ২০:১৮আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ২১:৪৫

হাসপাতালে সেবার মান বাড়ানোর আহ্বান জানিয়েছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা। তিনি বলেন, ‘হাসপাতালের স্বাস্থ্যসেবা বিষয়ক সব অনিয়ম দূর করতে হবে।’ শনিবার ও রবিবার নড়াইল সদর হাসপাতাল পরিদর্শনে গিয়ে চিকিৎসক ও সেবিকাদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

সবাইকে সঠিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে এ সময় মাশরাফি বলেন, ‘নিয়মমাফিক আপনাদের দায়িত্ব পালন করতে হবে। হাসপাতালের সেবার মান বাড়াতে চিকিৎসক ও সেবিকাদের সহযোগিতা একান্ত প্রয়োজন। আমরা শুধু সমন্বয় করবো।’

মাশরাফি হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য পরিচ্ছন্নতাকর্মীদের সঠিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান। রোগীরা যাতে সঠিকভাবে খাবার এবং চিকিৎসা সেবা পান সেজন্য হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশনা দেন তিনি। আউটডোর রোগীদেরও চিকিৎসা সেবা নিশ্চিতের আহ্বান জানান তিনি।

এদিকে, শনিবার বিকালে সংসদ সদস্য মাশরাফি সঠিক সময়ে হাসপাতালে না আসায় আট জন চিকিৎসক ও দুই জন মেডিক্যাল টেকনোলজিস্টকে এবং অনিয়মের অভিযোগে খাদ্য বিভাগের দায়িত্বে থাকা এক কর্মচারীকে শোকজ করেন। এ ছাড়া রোগীদের খাবার কম দেওয়ায় আউটসোর্সিংয়ের এক কর্মচারীকে অব্যাহতি দেওয়ার জন্য ঠিকাদারকে নির্দেশ দিয়েছিলেন। তিনি হাসপাতালের বিভিন্ন অনিয়ম দেখে অসন্তোষ প্রকাশ করে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য তত্ত্বাবধায়ককে নির্দেশ দেন।

এ ব্যাপারে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মুন্সী আসাদ উজ-জামান টনি বলেন, ‘রবিবার বিকালে সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা মহোদয় শোকজ পাওয়া চিকিৎসক, মেডিক্যাল টেকনোলজিস্ট ও কর্মচারীর শোকজ প্রত্যাহার করে নিতে বলেছেন।’ আগামীতে হাসপাতালের সেবার মান আরও বাড়ানোর জন্য প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে তিনি জানান।

আরও খবর: মাশরাফির পরিদর্শনের পর হাসপাতালের ৮ চিকিৎসককে শোকজ

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের