ভারতে চিকিৎসা নিতে গিয়ে ফিরলেন করোনা নিয়ে

বেনাপোল প্রতিনিধি
০৫ জানুয়ারি ২০২২, ১৯:৩৬আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ১৯:৩৬

ভারত থেকে দেশে ফেরা দুজনের করোনা শনাক্ত হয়েছে। তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। বুধবার (৫ জানুয়ারি) সকালে তারা দেশে ফেরেন।

করোনা আক্রান্ত দুজন হলেন- ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার বালিয়াডাঙ্গী গ্রামের হাবিবুর রহমান (৬০) ও একই উপজেলার পূর্বপাড়া এলাকার হাবিবুল্লাহ সোহান (৫৫)। তিন মাস আগে তারা দুজন চিকিৎসার জন্য ভারত  গিয়েছিলেন।

তাদের সঙ্গে ভারত যাওয়া কামাল হোসেন জানান, প্রায় তিন মাস আগে চিকিৎসার জন্য তারা ভারত যান। দেশে ফেরার আগে ভারতে করোনা পরীক্ষা করান। সেখানেই রিপোর্ট পজিটিভ আসে।

শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইউছুফ আলী বলেন, ‘ভারত থেকে ফেরা দুই করোনা রোগী যশোর জেনারেল হাসপাতালে ভর্তি আছেন। তাদের রেড জোনে রাখা হয়েছে। যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের শরীরে করোনার নতুন ধরন ওমিক্রন আছে কি-না তা পরীক্ষা করা হবে। আমরা জেলা প্রশাসনকে বিষয়টি জানিয়েছি। হাসপাতালের রেড জোন গেটে পুলিশি পাহারা বসানো হয়েছে।’

/আরকে/এফআর/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের